Follow us

ডিজিটাল উদ্ভাবনে এক সাথে কাজ করবে রবি ও এমআইএসটি

 

নিজস্ব প্রতিবেদক :: সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে মিলিটারি ইনসটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র (এমআইএসটি) শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে একযোগে কাজ করবে শীর্ষ ডিজিটাল কোম্পানি রবি। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

রাজধানীর মিরপুর ক্যান্টমেন্টে অবস্থিত এমআইএসটি’র ক্যাম্পাসে রবি’র চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো: ফয়সাল ইমতিয়াজ খান এবং এমআইএসটি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ সাজ্জাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন। এ সময় রবি’র চিফ স্ট্র্যাটেজি অফিসার রুহুল আমিন উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় পাঠ্যক্রম সমন্বয়, যৌথ গবেষণা ও তথ্য বিশ্লেষণের জন্য একসাথে কাজ করবে রবি ও এমআইএসটি। এছাড়া এমআইএসটি শিক্ষার্থীদের ডাটা অ্যানালিটিক্স, ব¬ক চেইন, ইন্টারনেট অফ থিংস (আইওটি) প্রযুক্তির সর্বাধুনিক অগ্রগতি সম্পর্কে সম্যক ধারণা দেয়া হবে। পাশাপাশি দেশের সরকারি ও বেসরকারি খাত যেসব সমস্যা মোকাবেলা করছে সেগুলোর সমাধানের জন্য শিক্ষার্থীদের দেয়া উদ্ভাবনী ডিজিটাল ব্যবসায়িক ধারণা গ্রহণ করবে রবি।

এ চুক্তির আওতায় এমআইএসটি শিক্ষার্থীরা রবিতে শিক্ষানবিস হিসেবে কাজ করার এবং টেলিযোগাযোগ শিল্প সম্পর্কে সম্যক ধারণা পাওয়ার সুযোগ পাবেন। রবি ও এমআইএসটি যৌথ উদ্যোগে আয়োজিত হবে ক্যারিয়ার রোডশো, নলেজ-শেয়ারিং সেশন, বিশেষ মাস্টার ক্লাস, গেস্ট স্পিকার সেশনের মতো বিভিন্ন কর্মসূচি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র এন্টারপ্রাইজ বিজনেস ইন্টেলিজেন্স’র ভাইস প্রেসিডেন্ট হাসিব মুস্তাবসির, রিসোর্সিং অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং’র ভাইস প্রেসিডেন্ট মো: জাভেদ পারভেজ এবং এমআইএসটি’র সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ০২ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫