Follow us

ডিএমপির ট্রাফিক পুলিশদের ২৫ হাজার মাস্ক দিল বসুন্ধরা

 

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাস প্রতিরোধে এবার পুলিশের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২৫ হাজার মাস্ক দিয়েছেন প্রতিষ্ঠানটি।শনিবার সকাল ১১টার দিকে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. সাইফুল হকের কাছে ২৫ হাজার মাস্ক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাজভীর।

মাস্ক হস্তান্তরকালে দেশের জাতীয় এ দুর্যোগে এগিয়ে আসার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ দেন উপ পুলিশ কমিশনার সাইফুল হক।এর আগে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরকে এক হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক দিয়েছে বসুন্ধরা গ্রুপ।

এছাড়া গত ২৯ মার্চ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলার তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর দুঃস্থ ও নিম্ন আয়ের অনেক পরিবারকে খাদ্য সহায়তাও দেওয়া হচ্ছে।

বিডি প্রেসরিলিস /০৪ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫