নিজস্ব প্রতিবেদক :: ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) এক হাজার পিস সিই সত্যয়িত ফেস শিল্ড উপহার দিয়েছে ব্র্যাক ব্যাংক। দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে মাঠপর্যায়ে কাজ করা পুলিশদের সুরক্ষা নিশ্চিত করতে ডিএমপিকে আমদানিকৃত এই ফেস শিল্ড উপহার দেয়া হয়েছে। ব্যাংকটির জেনারেল সার্ভিসেস ও প্রকিউরমেন্ট বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমা (অব.) এবং হেড অফ সেফিটি অ্যান্ড সিকিউরিটি আরিফ চৌধুরী গত ১৩ মে ডিএমপি সদর দফতরে ফেস শিল্ড হস্তান্তর করেন।
ব্রিগেডিয়ার জেনারেল তুষার (অব.) বলেন, “একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক কোভিড-১৯ মোকাবেলায় তার সহযোদ্ধাদের প্রতি সমর্থন প্রদানে বদ্ধপরিকর। বরাবরের মতো এবারও মহামারী মোকাবেলায় আমাদের পুলিশ সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করছেন। তারা কেবল আইন প্রয়োগের বিষয়টিই নিশ্চিত করছেন না, সেই সঙ্গে নাগরিকদের ঘরে থাকতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, ত্রাণ সরবরাহে এবং ক্ষতিগ্রস্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও প্রশংসনীয় কাজ করছেন। মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্র্যাক ব্যাংক তাদের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত।”চলতি মে মাসের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ব্যবহারের জন্য পিপিই উপহার দেয় ব্র্যাক ব্যাংক।
বিডি প্রেসরিলিস /১৫ মে ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫