নিজস্ব প্রতিবেদক :: ডায়াপারের বড় প্যাক কিনলে বীমা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে স্কয়ার টয়লেট্রিজের সুপারমম বেবি ডায়াপার।বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসিক এই বীমার কাভারেজ থাকবে ২০ হাজার টাকা পর্যন্ত।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে এ ধরনের সুবিধা এটিই প্রথম। শিশুসহ পরিবারের সবার সুস্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতে সুপারমম এ উদ্যোগ নিয়েছে।
কেবল বড় প্যাকের ডায়াপার কিনলে এই বীমা সুবিধা পাওয়া যাবে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।বীমা সুবিধা পাওয়ার জন্য কিছু শর্তও ওয়েবসাইটে তুলে ধরেছে স্কয়ার টয়লেট্রিজ। ২০, ২২, ২৬ ও ২৮ ডায়াপারের চারটি প্যাকের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই বীমা সুবিধা।বীমা দাবির ক্ষেত্রে শর্তের মধ্যে রয়েছে- যেকোনো অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলে প্রযোজ্য; কমপক্ষে ২৪ ঘন্টা হাসপাতালে থাকতে হবে। হাসপাতালে থাকলে প্রতি রাতের জন্য সর্বোচ্চ দেড় হাজার টাকা বীমা দাবি পূরণ করা হবে, যা একনাগাড়ে সর্বোচ্চ ৩ রাতের জন্য প্রযোজ্য।
বহির্বিভাগ সংক্রান্ত যেকোনো চিকিৎসা খরচ শিশুর ডাক্তারের প্রেসক্রিপশন এবং ডায়াগনিস্টিক টেস্ট সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে সুপারমম কর্তৃপক্ষ।এক্ষেত্রে ডাক্তারের প্রতি প্রেসক্রিপশনের জন্য সর্বোচ্চ ৫০০ টাকা বীমা দাবি মেটানো হবে। ডায়াগনিস্টিক টেস্টের ক্লেইমের ক্ষেত্রে বিলের ২০ শতাংশ টাকা কাস্টমারকে বহন করতে হবে।
বীমা দাবির ক্ষেত্রে শিশুর বয়সসীমা একদিন হতে ৫ বৎসর বয়স এবং অভিভাবকের ১৮ বছর থেকে ৬০ বছর হতে হবে। এক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি ইন্সুরেন্স পলিসি একবারে চালু রাখতে পারবেন। প্রত্যেকটি পলিসির মেয়াদ,পলিসি চালু করার দিন থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত বহাল থাকবে।
বিডি প্রেসরিলিস / ১২ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫