নিজস্ব প্রতিবেদক :: দেশের বাজারে লেনোভোর চারটি নতুন ল্যাপটপ নিয়ে এসেছে টগি সার্ভিসেস লিমিটেড।সোমবার টগি দেশে সর্বশেষ প্রজন্মের লিজিয়ন, ইয়োগা ও আইডিয়াপ্যাডের চারটি নতুন মডেলের ল্যাপটপগুলো উন্মোচন করেছে।
ডিজাইনে নতুনত্ব ও অত্যাধুনিক স্পেসিফিকেশানের লেনোভো লিজিয়ন ওয়াই৭৪০, ইয়োগা এস৭৩০, আইডিয়াপ্যাড এস৫৪০ এবং সি৩৪০ মডেলের ল্যাপটপগুলো ব্যাবহারকারীদের কাজে নতুন অভিজ্ঞতা দেবে বলে বলছে টগি।
গেইমারদের জন্য লিজিয়ন ওয়াই৭৪০ মডেলের ল্যাপটপটিতে রয়েছে শক্তিশালী গ্রাফিক্স কার্ড।ইয়োগা এস৭৩০ মডেলেটি ইন্টেলের অষ্টম জেনারেশনের প্রসেসর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচার দেওয়া হয়েছে।
আর হালকা ওজনের সহজে পরিবহনযোগ্য, শক্তিশালী প্রসেসর ও দীর্ঘ ব্যাটারি লাইফের ল্যাপটপ হিসেবে এনেছে লেনোভোর আইডিয়াপ্যাড এস৫৪০ এবং সি৩৪০ মডেলটি।

টগি সার্ভিসেস লিমিটেডের রিসেলারদের মাধ্যমে বাংলাদেশের সর্বত্র ল্যাপটপগুলো পাওয়া যাবে।ল্যাপটপ উন্মোচন অনুষ্ঠানে টগি সার্ভিসেস লিমিটেডের হেড অফ বিজনেস, অ্যান্ড ইউজার কম্পিউটিং অ্যান্ড প্রিন্টিংএ এস মোহাম্মদ মোস্তফা মনোয়ার, চিফ অপারেটিং অফিসার আবু তৈয়ব, ডেপুটি চিফ অপারেটিং অফিসার এ বি এম আহসান আল মামুন এবং লেনোভো বাংলাদেশের ম্যানেজার (সেলস) রাশেদ কবির উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ১৯ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫