নিজস্ব প্রতিবেদক :: চালু হয়েছে জ্যোতিষশাস্ত্র বিষয়ক ‘আজমেরী জেমস হাউজ বিডি ডটকম’ (www.ajmerigemshousebd.com) ঠিকানার একটি ওয়েবসাইট। রাশি সম্পর্কে জানতে, জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতীর যোগাযোগ করা যাবে ওয়েবসাইট থেকে। এতে যুক্ত হবে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় ছাড়াও বিভিন্ন রত্মপাথর, রত্মপাথরের দাম এবং গুণাগুণ, নানা ধরনের সমস্যা সমাধান নিয়ে আলোচনাসহ আরো নানা আয়োজন।
শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেড বসুন্ধরা সিটি শপিংমলের লেবেল-১, ব্লক-ডি-এর ৭৩ ও ৭৪ নম্বর দোকান। প্রতিষ্ঠানটি আসল রত্মপাথর বিক্রির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থাকলে এবার নতুন ডিজাইনে এবং নানা ধরনের আয়োজন ও সেবা যুক্ত হচ্ছে।
প্রতিষ্ঠানটির কর্ণধার এবং প্রখ্যাত জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী বলেন, ‘আমাদের ওয়েবসাইট অনেক আগেই চালু হয়েছে কিন্তু এবার ওয়েবসাইটে আমরা নতুন নতুন আয়োজন যুক্ত করছি।
ডিজিটাল বাংলাদেশে ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, ইউটিউবসহ ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর সহজ উপায়। আর এটি এখন সময়ের দাবিও। ভার্চুয়াল যুগে মানুষ ওয়েবসাইটে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানতে চায়, জানতে চায় প্রতিষ্ঠানের কি কি সার্ভিস বা পণ্য সম্পর্কে ধারনা। আমাদের নতুন ওয়েবসাইটে যুক্ত হচ্ছে নতুন অনেক কিছুই।’
জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী আরো বলেন, ‘আজমেরী জেমস হাউজ বিডি ডটকম’ সাজানো হচ্ছে আমাদের থেকে যারা নিয়মিত সেবা নেন বা নেবার কথা ভাবেন তাদের জন্যই।
প্রবাসে অনেকেই থাকেন যারা আমাদের সম্পর্কে জানতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তাদের জন্যও সুবিধা হবে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে। মোবাইল ফোন ছাড়াও ফেসবুকের মাধ্যমে পরামর্শ নিতে সরাসরি সাক্ষাতের জন্য যোগাযোগ করা যাবে।
বিডি প্রেসরিলিস / ২০ সেপ্টেম্বর /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫