Follow us

জামদানি নিয়ে উৎসব

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামদানি উৎসব ২০১৯।এই উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর ‘ঐতিহ্যের বিনির্মাণ’ শীর্ষক পাঁচ সপ্তাহব্যাপী জামদানি উৎসব অনুষ্ঠিত হবে ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি রুবি গজনবী, বাংলাদেশ কারুশিল্প পরিষদের নির্বাহী সদস্য চন্দ্র শেখর সাহা, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী মুনিরা এমদাদ, আড়ং’য়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, অরণ্য ক্রাফটস’য়ের ব্যবস্থাপনা পরিচালক নওশিন খায়ের এবং কুমুদিনী হ্যান্ডি ক্রাফটস’য়ের পক্ষ থেকে হেনা সুলতানা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বয়নশিল্পী জামাল হোসেন ও আবুল কাশেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সাধারণ সম্পাদক শেখ সাইফুর রহমান।উৎসবে চারজন শ্রেষ্ঠ বয়নশিল্পী ও তাদের সহকারীদের ‘শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার’ প্রদান করা হবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিডি প্রেসরিলিস / ০৪ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫