নিজস্ব প্রতিবেদক :: ১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড; বিশ্বের শীর্ষস্থানীয় মেডিকেল প্রযুক্তি সংস্থা জিই হেলথকেয়ার বাংলাদেশ লিমিটেড এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে জিই হেলথ কেয়ারের কাছ থেকে চিকিত্সা সরঞ্জাম কিনতে ইচ্ছুক গ্রাহকদের অর্থায়ন করবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
বাংলাদেশে ১৯৯৮ সাল থেকে বিরাজমান জিই হেলথকেয়ার বাংলাদেশ লিমিটেড দেশের বাজারের অন্যতম শীর্ষ চিকিত্সা প্রযুক্তি সংস্থা, যা পিইটি সিটি এবং সাইক্লোট্রনে নেতৃত্বের অবস্থানে রয়েছে। বাংলাদেশে ডায়াগনস্টিক ইমেজিং সরঞ্জামের বাজারমূল্য প্রায় ৮৫ মিলিয়ন মার্কিন ডলার এবং ধারণা করা হচ্ছে, উপশহর, শহর, জেলা এবং ভবিষ্যৎ প্রকল্পিত শহরগুলির স্বাস্থ্যসেবায় বিনিয়োগের চাহিদা বৃদ্ধির কারণে ২০২২ সালের মধ্যে এর যৌগ বার্ষিক বৃদ্ধির হার (সিএজিআর) ১৩% হয়ে বাজার মূল্য ১২৮ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। এযাবৎকাল পর্যন্ত স্বাস্থ্যসেবা সরঞ্জামের অর্থায়ন কেবলমাত্র ব্যাংকগুলির মাধ্যমে বড় কর্পোরেট প্লেয়ারদের জন্য সহজলভ্য ছিল এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বিশেষত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান সমূহের অর্থায়ন বিকল্পগুলি বিস্তৃত করার সুস্পষ্ট প্রয়োজন আছে।
উন্নয়নের বিষয়ে মন্তব্য দিয়ে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, “চিকিত্সা সরঞ্জাম এবং বর্তমান বাজারে স্বল্প অর্থায়নের অনুপ্রবেশের সম্ভাবনাকে আইপিডিসি স্বীকৃতি দেয়। আমাদের উদ্ভাবনী ফাইন্যান্সিং সেবার মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন সেক্টর জুড়ে কয়েকটি কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় মনোনিবেশ করেছি। জিই হেলথ কেয়ার বাংলাদেশ লিমিটেড এর সাথে এই সমঝোতা চুক্তির মাধ্যমে আমরা স্বতন্ত্র ডায়াগনস্টিক সেন্টারগুলি, বিশেষত ২/৩ শ্রেণির শহরে সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা প্রদান এবং সম্ভাব্য স্বাস্থ্যসেবা ক্লায়েন্টদের আর্থিক সংস্থাগুলি দ্রুত প্রসারিত করতে সক্ষম হব।
বিডি প্রেসরিলিস /২০ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫