নিজস্ব প্রতিবেদক :: দেশের বৃহত্তম গ্রোসারি প্ল্যাটফর্ম চালডাল ডটকম থেকে কেনাকাটা করে সোনার চেইন জিতে নিলেন একজন ক্রেতা। চালডাল সম্প্রতি দেশীয় অনলাইন শপিং উৎসব ১০-১০ এর আয়োজন করে। এই আয়োজনে ক্রেতাদের চালডাল থেকে কিনতে উৎসাহিত করতে সোনার চেইন অফার ঘোষণা করা হয়। মোট চারজন পাবেন সোনার চেইন। যার মধ্যে প্রথম বিজয়ীর নাম ঘোষণা করল প্রতিষ্ঠানটি।
চালডালের প্রথম সোনার চেইন বিজয়ী অ্যাকাউন্টের নাম দানিয়া সাবের জামান। অর্ডার নম্বর-৩৩৯০৭৯৫। তিনি শিগগিরই চালডাল থেকে ৫.৯৮ গ্রাম ওজনের ২২ ক্যারেটের সোনার চেইন পাবেন। অফার চলাকালে আরো তিনজন ভাগ্যবান ক্রেতার সোনার চেইন জিতে নিতে পারবেন। এ জন্য চালডাল ডটকম থেকে কমপক্ষে ১ হাজার ৫০০ টাকার কেনাকাটা করতে হবে। চালডালের নিবন্ধিত ক্রেতা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও অ্যাপ থেকে কেনাকাটা করলে অফারটি উপভোগ করতে পারবেন।
চালডাল ডটকমের হেড অব গ্রোথ ওমর শরীফ ইবনে হাই বলেন, একজন ক্রেতা চালডাল ডটকম থেকে যত বেশি পণ্য অর্ডার করবেন তার সোনার চেইন জেতার তত বেশি সুযোগ থাকবে। সোনার চেইন জেতার অফারটি ৮ অক্টোবর রাত ৮টা থেকে শুরু হয়েছে। চলবে ২০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত চলবে। অফারটি শুধুমাত্র ঢাকায় ডেলিভারিকৃত অর্ডারগুলোর জন্য প্রযোজ্য।
তিনি আরো বলেন, ডেলিভারি সম্পন্ন হয়েছে এ রকম অর্ডারসমূহ র্যান্ডম ড্রয়ের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। অফার চলাকালীন যে কোনো সময়ে অর্ডার করে অফার শেষ হবার আগ পর্যন্ত যে কোনো দিন ও সময়ে সুবিধা মতো টাইম স্লটে ডেলিভারি নেয়া যাবে। বাকি তিনজন সোনার চেইন বিজয়ীদের নাম ২০ অক্টোবরের মধ্যে তিনবারে চালডাল ডটকমের ফেইসবুক পেজে প্রকাশ করা হবে। বিজয়ী বাছাইয়ের ক্ষেত্রে চালডাল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। বিজয়ীদের মধ্যে থেকে কেউ চাইলে সোনার চেইন না নিয়ে সমপরিমানের টাকা নিতে পারবেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন chaldal.com এর ওয়েবসাইট, অ্যাপ কিংবা ফেসবুক পেজ- www.facebook.com/chaldalcom
বিডি প্রেসরিলিস / ১২ অক্টোবর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫