নিজস্ব প্রতিবেদক :: ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইনফোকম ২০১৯’।শুক্রবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার হোটেল ওয়েস্টিনে সম্মেলনটির উদ্বোধন করেন। এই সম্মেলনে ১৩ টি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনটির উদ্বোধনী বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য আনন্দ বাজার পত্রিকা গ্রুপের প্রতিষ্ঠান ইনফোকম একটি চমৎকার প্লাটফর্ম হিসেবে কাজ করছে।
গত বছর কলকাতায় ইনফোকম সম্মেলনে বাংলাভাষায় দেয়া মন্ত্রী তার বক্তৃতার পর শ্রোতাদের উচ্ছ্বাসে তিনি বিমোহিত হন। সে কথা উল্লেখ করে বলেন, আনন্দ বাজার গোষ্ঠীর কাছে বাংলা ভাষার একটা ঋণ আছে। তিনি বলেন, পৃথিবীর চতুর্থ মাতৃভাষা বাংলা। ৩৫কোটি মানুষ বাংলায় কথা বলে। বাঙালি জনগোষ্ঠী অত্যন্ত মেধাবী উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ৫জিসহ নতুন প্রযুক্তি আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি সম্মেলন আমাদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে ।
অনুষ্ঠানে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কাউন্সিল ফর কমিউনিকেশন্স অ্যান্ড আইটি চেয়ারম্যান সাফকাত হায়দার এবং ইনফোকম এবিপির সাংগঠনিক সম্পাদক কেকে মহাপাত্র বক্তব্য দেন।
বিডি প্রেস রিলিস / ২৭ জুলাই ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫