Follow us

চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা

 

নিজস্ব প্রতিবেদক :: সারা দেশে চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা। এর আওতায় পুরনো যেকোনো ব্র্র্যান্ডের সচল বা অচল সিআরটি, এলসিডি কিম্বা এলইডি টিভি বদলে গ্রাহকরা আকর্ষণীয় ছাড়ে ওয়ালটনের নতুন এলইডি, স্মার্ট এলইডি ও স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি কিনতে পারবেন। পাশাপাশি, টিভি কিনে রেজিস্ট্রেশন করলে পেতে পারেন ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে দেশব্যাপী ‘টিভি এক্সচেঞ্জ মেলা’ শুরু করেছে ওয়ালটন। এর আওতায় গ্রাহকরা পুরনো টিভি বদলে ওয়ালটনের যেকোনো মডেলের নতুন টিভি কেনার সুযোগ পাচ্ছেন। এর বিনিময়ে ওয়ালটনের নতুন টিভি কেনায় পাবেন আকর্ষণীয় অঙ্কের ছাড়।

এদিকে, দেশব্যাপী ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এখন চলছে সিজন-২। এর আওতায় যেকোনো মডেলের ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ২ হাজার ৯১০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। ক্রেতাদের জন্য এ সুবিধা থাকছে ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত।

ওয়ালটন টিভির মার্কেটিং কো-অর্ডিনেটর শেখ তোফাজ্জল হোসেন সোহেল জানান, গত বছর শুধু সিআরটি ও এলইডি টিভির গ্রাহকরা পুরনো টিভি বদলে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের নতুন টিভি কেনার সুযোগ পেয়েছিলেন। সে সময় গ্রাহক পর্যায়ে ভালো সাড়া ফেলেছিল ওই এক্সচেঞ্জ সুবিধা। ব্যাপক গ্রাহক অনুরোধের পরিপ্রেক্ষিতে চলতি মাসে টিভি এক্সচেঞ্জ মেলা শুরু করেছে ওয়ালটন। এবার এলসিডি টিভির গ্রাহকরাও পাবেন এ সুবিধা। সেই সঙ্গে থাকছে ওয়ালটনের যেকোনো মডেলের এলইডি, স্মার্ট এলইডি ও স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি কেনার সুযোগ।

পুরনো টিভি জমা দিয়ে ক্রেতারা ওয়ালটনের স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভির মধ্যে ২৪ হাজার ৯৯০ টাকা দামের ৮১৩ মিলিমিটার বা ৩২ ইঞ্চি টিভি নিতে পারছেন ২১ হাজার ৫০০ টাকায়, ২৯ হাজার ৯০০ টাকা মূল্যের ৯৯১ মিলিমিটার বা ৩৯ ইঞ্চি টিভি ২৫ হাজার ৯০০ টাকায়, ৪৩ হাজার ৯০০ টাকা দামের ১.০৯ মিটার বা ৪৩ ইঞ্চি ৩৮ হাজার ৯০০ টাকায় এবং ৯৯ হাজার ৯০০ টাকা দামের ১.৩৯ মি. বা ৫৫ ইঞ্চি টিভি ৯০ হাজার ৯০০ টাকায় কেনার সুযোগ রয়েছে।

এক্সচেঞ্জ মেলায় ‘এন্ড্রয়েড ৭’ অপারেটিং সিস্টেমসমৃদ্ধ ওয়ালটন স্মার্ট এলইডি টিভির মধ্যে ১৯ হাজার ৫০০ টাকা দামের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি কেনা যাচ্ছে ১৬ হাজার ৯০০ টাকায়, ২৭ হাজার ৯০০ টাকা দামের ৩৯ ইঞ্চি টিভি ২৪ হাজার ৪০০ টাকায়, ৩১ হাজার ৯০০ টাকা মূল্যের ৪৩ ইঞ্চি টিভি ২৮ হাজার ৪০০ টাকায় এবং ৯৯ হাজার ৯০০ টাকা দামের ১.৩৯ মি. বা ৫৫ ইঞ্চি ফোর-কে রেজ্যুলেশনের স্মার্ট এলইডি টিভি ৯০ হাজার ৯০০ টাকায়।

‘টিভি এক্সচেঞ্জ মেলা’ সুবিধায় ৫০৮ মিমি বা ২০ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি বর্তমান দাম ১০ হাজার ৯০০ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ৮ হাজার ৯০০ টাকায়, ৬১০ মিমি বা ২৪ ইঞ্চি টিভি ১১ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ৯ হাজার ৯০০ টাকায়, ৩২ ইঞ্চি ১৫ হাজার ৮০০ টাকার পরিবর্তে ১৩ হাজার ৬০০ টাকায়, ৩৯ ইঞ্চি ২৩ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২০ হাজার ৪৯০ টাকায় এবং ৪৩ ইঞ্চি এলইডি ২৭ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২৩ হাজার ৯৯০ টাকায় কেনা যাচ্ছে।

‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ ক্যাম্পেইন সিজন-২ এ টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্যাশব্যাকের মাধ্যমে ২৪ ইঞ্চি এলইডি ৮ হাজার ৯৯০ টাকায়, ৩২ ইঞ্চি এলইডি ১১ হাজার ৯৯০ টাকায়, স্মার্ট এলইডি ১৫ হাজার ৯৯০ টাকায়, স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি ১৮ হাজার ৯৯০ টাকায়, ৩৯ ইঞ্চি এলইডি ১৫ হাজার ৯৯০ টাকায়, স্মার্ট এলইডি ২৩ হাজার ৯৯০ টাকায় এবং ৪৩ ইঞ্চি এলইডি ১৯ হাজার ৯৯০ টাকায় ও ২৭ হাজার ৯৯০ টাকায় স্মার্ট এলইডি টিভি কেনার সুযোগ রয়েছে।

ওয়ালটন টিভি বিভাগের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, চলতি বছর ওয়ালটনের টার্গেট- মিশন ওয়ান মিলিয়ন। অর্থাৎ ১০ লাখ টিভি বিক্রি করা। সে লক্ষ্যে বাজারে নতুন মডেলের টিভি ছাড়া হচ্ছে। পাশাপাশি টিভি এক্সচেঞ্জ মেলা, ক্যাশব্যাকসহ নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন। এদিকে, টিভি গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রকৌশলীরা টিভির মানোন্নয়নের পাশাপাশি যুক্ত করছেন লেটেস্ট প্রযুক্তি ও ফিচার। এরইমধ্যে ওয়ালটন টিভিতে যুক্ত হয়েছে দ্রুত গতিসম্পন্ন উইজার-ফ্রেন্ডলি নিজস্ব উদ্ভাভিত ‘ROS’ বা রেজভী অপারেটিং সিস্টেম’। স্থানীয় গ্রাহকদের জন্য ওয়ালটনই প্রথম বাংলা ভয়েস সার্চ অপশন যুক্ত স্মার্ট টিভি বাজারে ছেড়েছে।

জানা গেছে, গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় টিভির এলজিপি, এলডিপি, সফটওয়্যার, হার্ডওয়্যার তৈরি করছে ওয়ালটন। টিভি উৎপাদন কারখানাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে ওয়ালটন টিভি অর্জন করেছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস), স্ট্যান্ডার্ডস অরগানাইজেশন অব নাইজেরিয়া প্রোডাক্ট কনফরমিটি অ‌্যাসেসমেন্ট প্রোগ্রামের টেস্টিং সার্টিফিকেটসহ ইউরোপের বিভিন্ন মান সনদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কনজ্যুমার ইলেকট্রনিক্স সার্টিফিকেশন (সিইএস), রেস্ট্রিকশন অব হ্যাজার্ডোজ সাবসটেন্সেস (আরওএইচএস), রেজিস্ট্রেশন, ইভাল্যুয়েশন, অথোরাইজেশন অ্যান্ড রেস্ট্রিকশন অব কেমিক্যালস (আরইএসিএইচ)। তাই, এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার পাশাপাশি জার্মানি তথা ইউরোপে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি।

উল্লেখ্য, টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্টের পাশাপাশি প্যানেলে ৪ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন। আছে ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা। দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টমের আওতায় সারা দেশে রয়েছে ৭৩টি সার্ভিস সেন্টার। যেখানে কাজ করছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্টস।

বিডি প্রেসরিলিস /১৭ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫