নিজস্ব প্রতিবেদক :: গ্রাহকসেবা সহজতর করার লক্ষে বিক্রয়োত্তর সেবাকে অটোমেশনের আওতায় আনার পাশাপাশি দেশব্যাপী নতুন সার্ভিস সেন্টার চালু করছে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। এরই ধারাবাহিকতায় ভোলা চরফ্যাশনের টিপু সুলতান রোডে চালু করলো ৭৪তম সার্ভিস সেন্টার।
সোমবার (১৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে নতুন সার্ভিস সেন্টারটি চালু করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিস থেকে ৭৪তম সার্ভিস সেন্টারটি উদ্বোধন করেন ওয়ালটন রেফ্রিজারেটর বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী গোলাম মুর্শেদ, টেলিভিশন বিভাগের সিইও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন এবং ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান মুজাহিদুল ইসলাম।
ওয়ালটন ফ্রিজের সিইও প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, স্থানীয় ফ্রিজ বাজারে ওয়ালটন এখন শীর্ষে। জয় করে নিয়েছে প্রায় ৭৫ ভাগ ক্রেতার আস্থা। প্রত্যন্ত অঞ্চলগুলোতেও রয়েছে অসংখ্য গ্রাহক। বিক্রয়োত্তর সেবাকে তাদের দোরগোঁড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে ইতোমধ্যে অনলাইন গ্রাহকসেবা চালু করেছে ওয়ালটন। সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও চালু করা হচ্ছে সার্ভিস সেন্টার। এরই পরিপ্রেক্ষিতে নদীবেষ্টিত ভোলা চরফ্যাশনের গ্রাহকদের জন্য চালু করা হয়েছে নতুন সার্ভিস সেন্টার।
প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, দক্ষিণের এ উপজেলাকে বলা হয় ভোলার সিঙ্গাপুর। এখানে ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ডের টেলিভিশনের চাহিদা দিন দিন বাড়ছে। নতুন সার্ভিস সেন্টার চালুর ফলে এ অঞ্চলে ওয়ালটন ও মার্সেল পণ্যের গ্রাহকরা উন্নত সেবা পাবেন।
ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান মুজাহিদুল ইসলাম জানান, চরফ্যাশন অঞ্চলের ওয়ালটন ও মার্সেল পণ্যের গ্রাহক, ডিস্ট্রিবিউটর ও প্লাজার দাবির পরিপ্রেক্ষিতে সার্ভিস সেন্টার চালু করা হলো। এখান থেকে খুব সহজে এবং দ্রুত সময়ে গ্রাহকরা প্রত্যাশিত সেবা নিতে পারবেন।
তিনি আরও বলেন, ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম দেশের একমাত্র আইএসও ৯০০১:২০১৫ স্ট্যান্ডার্ড সার্ভিস নেটওয়ার্ক। তাই শতভাগ পেশাদারি মনোভাব নিয়ে আমাদের সার্ভিস টিম গ্রাহকসেবা দিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে রেফ্রিজারেটর কোয়ালিটি কন্ট্রোল সেকশনের প্রধান তাহাসিনুল হক রেফ্রিজারেটর সার্ভিস ডেভেলপমেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রেফ্রিজারেটর সার্ভিস ডেভেলপমেন্টের প্রধান আনিুসুর রহমান মল্লিক, রেফ্রিজারেটর কোয়ালিটি কন্ট্রোল সেকশনের প্রধান তাহাসিনুল হক, টেলিভিশন সার্ভিস ডেভেলপমেন্টের প্রধান ব্রজগোপাল কর্মকার, এসি সার্ভিস ডেভেলপমেন্টের প্রধান মারুফ হাসান, হোম অ্যাপলায়েন্স সার্ভিস ডেভেলপমেন্টের প্রধান পলাশ কুমার সাহা, মনিটরিং বিভাগের প্রধান আলিমুল আল রাজী প্রমুখ।
পুরো আয়োজনে কারিগরী সহায়তা দেন আইটি বিভাগের হাসান আলি, আরিফুল ইসলাম ও মোরশেদুল আফসার, রিপন মাহমুদ ও রেজাউল করিম।এদিকে চরফ্যাশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন ডিস্ট্রিবিউটর, প্লাজার স্বত্ত্বাধিকারী, ম্যানেজারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিডি প্রেসরিলিস /১৬ মার্চ ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫