Follow us

গৌতম বুদ্ধকে নিয়ে মাহবুবুল এ খালিদের গান

 

নিজস্ব প্রতিবেদক :: বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মাঘী পূর্ণিমা। এদিন বুদ্ধদেব তাঁর পরিনির্বাণের কথা ঘোষণা করেন। সারা বিশ্বের বৌদ্ধরা এই মহান তিথিটি নানা অনিত্য সভা এবং পূজা-অর্চনার মধ্য দিয়ে উদযাপন করছে।

গৌতম বুদ্ধকে নিয়ে চমৎকার একটি গান লিখেছেন কালজয়ী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ইমন সাহার সুরে ‘বুদ্ধ পূর্ণিমা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।গানটি মাহবুবুল এ খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’ (www.khalidsangeet.com) এ প্রকাশিত হয়েছে। পাশাপাশি একটি মিউজিক ভিডিও ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, জগৎ অনাচার, পাপাচারে নিমজ্জিত হলে মানুষকে জীবনের সঠিক পথ দেখাতে জগতের কল্যাণে এবং জীবের দুঃখমোচনে গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটে। মানুষে মানুষে ভেদাভেদ জাত-পাতের চরম বৈষম্য, ধর্মের নামে প্রাণযজ্ঞ আর হিংসার বদলে তিনি মানুষকে শুনিয়েছেন ভালোবাসার বাণী। তাদেরকে দেখিয়েছেন আলোর পথ। তাঁর সাধনা ও সুখ কামনা ছিল সব জীবের জন্য। তিনি এই শিক্ষা দিয়েছেন যে জীবের সুখ বিনষ্ট হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে। ‘বুদ্ধ পূর্ণিমা’ গানটির মাধ্যমে গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষার প্রতি আলোকপাত করা হয়েছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

রবির গ্রাহকরা ‘বুদ্ধ পূর্ণিমা’ গানটি মোবাইলের ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে পারবেন। এজন্য ডায়াল করতে হবে *28466*240#।উল্লেখ্য, মাহবুবুল এ খালিদের রয়েছে সংস্কৃতির প্রতি আপ্রাণ ভালোবাসা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবার জন্য গান রচনা করেন। তার কাছে সংগীত কোনো জাতি বা ধর্মের নয়, সংগীত সবার জন্য। রমজান, ঈদ, কোরবানি, শ্রীকৃষ্ণ, দুর্গাপূজা, বড়দিন ইত্যাদি ধর্মীয় উৎসব ঘিরে লেখা তার অসংখ্য গান রয়েছে।গৌতম বুদ্ধকে নিয়ে মাহবুবুল এ খালিদ লেখা গানের লিংক: https://youtu.be/woDjHsdMhT8

বিডি প্রেসরিলিস /০৮ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫