Follow us

গোল্ডেন হার্ভেস্ট ও আইএফসি’র যৌথ বিনিয়োগ

 

নিজস্ব প্রতিবেদক :: গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিম লিমিটেড (জিএইচআইএল) এবং গোল্ডেন হার্ভেস্ট ফুডস লিমিটেডের (জিএইচএফএল) মালিকানাধীন নতুন প্রাইভেট কোম্পানি কোল্ড চেইন বাংলাদেশ লিমিটেড (সিবিবিএল) সম্প্রতি বিশ্বব্যাংক গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশনের (আইএফসি) সাথে একটি বিশ্বমানের কোল্ড স্টোরেজ এবং লজিস্টিকস নেটওয়ার্ক স্থাপনের জন্য যৌথ বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে। আইএফসি’র ঢাকা অফিসে গত ২৫ সেপ্টেম্বর এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশে সমন্বিত কোল্ড চেইন এবং তাপনিয়ন্ত্রিত লজিস্টিক সরবরাহের ক্ষেত্রে এটিই সর্বপ্রথম প্রতিষ্ঠান। গোল্ডেন হার্ভেস্টের ৭০ শতাংশ এবং আইএফসি’র ৩০ শতাংশ বিনিয়োগে ২২ মিলিয়ন মার্কিন ডলারের এই পাইলট প্রকল্পে দেশের ১২টি স্থান থেকে তাপনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের পণ্য সংরক্ষণ এবং পরিবহন সেবা প্রদান করা হবে।
বাংলাদেশে কোল্ড চেইনে অগ্রণী এই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের পচনশীল পণ্য যেমন ফার্মাসিউটিক্যাল, ফ্রোজেন ফুড, দুগ্ধ ও মাংস, ফলমূল, সবজি, বেকারি ও কনফেকশনারি এবং আইসক্রিম ইত্যাদির উন্নতমানের সংরক্ষণ এবং তাপনিয়ন্ত্রিত পরিবহনসেবা প্রদান করা হবে। সেবাসমূহের মধ্যে থাকবে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি সংরক্ষণ, বাল্ক ট্রান্সপোর্ট, ক্রস-ডকিং, লাস্ট-মাইল ডেলিভারি, ড্রপ শিপিং ইনেবলার এবং পণ্য সম্পর্কিত বিশেষায়িত চাহিদাভিত্তিক সেবা।

দেশের লজিস্টিকস অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি কোল্ড চেইন বাংলাদেশ এই উদ্যোগের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, পরিবহন ক্ষতি হ্রাস এবং সরবরাহকৃত পণ্যের মানোন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। আমদানি-রফতানি কার্যক্রমে বাড়তি সুবিধা সৃষ্টির মাধ্যমে বিভিন্ন শিল্পে প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা প্রদান করে দেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটি প্রত্যক্ষ অবদান রাখবে।

এই প্রকল্প সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গোল্ডেন হার্ভেস্ট গ্রুপের চেয়ারম্যান রাজীব সামদানী বলেন, বিগত প্রায় এক দশক ধরে আমাদের প্রস্তুতকৃত ফ্রোজেন ফুড এবং আইসক্রিমের নিরবিচ্ছিন্ন পণ্য সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি একটি কোল্ড চেইন নেটওয়ার্ক তৈরি করা এবং সেটি চালিয়ে যাওয়া কতটা কঠিন। প্রত্যেকটি দেশের জন্যই এই ধরনের অবকাঠামো অতি প্রয়োজনীয় এবং উন্নয়নশীল দেশের ক্ষেত্রে একেবারে আবশ্যক। আমাদের প্রতিবেশী দেশগুলোতে এই ব্যবস্থা অনেকদিন ধরে থাকলেও বাংলাদেশে এই ব্যবস্থা একেবারেই অপ্রতুল। এ অবস্থাই আসলে আমাদের বিশ্বমানের কোল্ড স্টোরেজ অবকাঠামো স্থাপনে উদ্বুদ্ধ করেছে যা দেশীয় এবং আন্তর্জাতিক ব্যবসায়ীরা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন। ভোক্তাদের সুবিধা প্রদান এবং সেরা সেবা নিশ্চিত করার স্বার্থে আমরা এমন একটা অবকাঠামো তৈরি করছি যা একই সাথে প্রযুক্তিনির্ভর, স্বয়ংক্রিয় এবং নমনীয়। তথ্যপ্রযুক্তি সেক্টরের নিবিড় সম্পৃক্ততা এবং সর্বাধুনিক ও কার্যকরী সফটওয়্যারের ব্যবহার আমাদের সুযোগ সুবিধা এবং সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করবে। আমরা বিশ্বাস করি, এই কোল্ড স্টোরেজ নেটওয়ার্ক আমাদের সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধিতে বিশেষ ভুমিকা রাখতে যাচ্ছে।

বিডি প্রেসরিলিস / ২৬ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫