নিজস্ব প্রতিবেদক :: ‘সবার জন্য বিমা’ এই নীতিতে গার্ডিয়ান লাইফের ‘গার্ডিয়ান ব্র্যাক বিমা’ বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্যতা কাটিয়ে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অনাকাক্সিক্ষত মৃত্যুজনিত/পঙ্গুত্বের কারণে আর্থিক ক্ষতি মোকাবেলার জন্যেও কাজ করছে।
‘বিমা গ্রহণের কারণে আপনি কখনো দেউলিয়া হবেন না, তবে না গ্রহণ করার কারণে আপনার প্রিয়জনের মধ্যে কেউ দেউলিয়া হয়ে যেতে পারে’, জ্যাক মা। নিঃসন্দেহে দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ সবচেয়ে কার্যকরি সমাধান। বহু বছর ধরে এটি বাংলাদেশের লাখো গ্রামীণ মানুষের দারিদ্র্য বিমোচনের সাথী। তবে বাংলাদেশে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর কিছু নীতিমালা আরও শক্তিশালী করা প্রয়োজন যাতে দারিদ্র্যতার ছোবল থেকে গরিব মানুষের আরও অধিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। আর ঠিক সেখানেই ক্ষুদ্রবিমা এবং ক্ষুদ্র ঋণের মধ্যে সংযোগ স্থাপন করা জরুরি। কারণ, পরিবারের উপার্জনক্ষম সদস্যের আকস্মিক মৃত্যুতে এক বিশালসংখ্যক মানুষ প্রতিনিয়তই বিপদগ্রস্ত হচ্ছে (ঋণগ্রহীতা/স্ত্রী/স্বামী)। নিজেকে এবং পরিবারকে এ ধরনের বিপর্যয়ের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য, গ্রাহকেরা ক্ষুদ্র বিমার প্রতি ক্রমেই আগ্রহী হয়ে উঠছে।
ক্ষুদ্র বিমা অসংখ্য মানুষকে বিমা গ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে যেন পূর্বে যারা বিমা গ্রহণ করতে অক্ষম ছিলেন তারাও এখন যুক্ত হতে পারেন। এটি দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারকে উপার্জনক্ষম ব্যক্তির অনাকাক্সিক্ষত মৃত্যুজনিত/পঙ্গুত্বের কারণে আর্থিক ঝুঁকির হাত থেকে নিজেদের রক্ষা করতে সহায়তা করবে। বিগত দশকে বিমা ক্ষেত্র উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও, বাংলাদেশে এর অনুপ্রবেশের হার মাত্র ৩-৪ শতাংশ, যার ফলে এই ক্ষেত্রটির সংস্কার প্রয়োজন হয়ে পরেছে। এই অবস্থায়, বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, আধুনিক বিমা কোম্পানিসমূহ এবং অন্য অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় এই ক্ষেত্রটির উন্নয়নের জন্য কাজ করে যাওয়া খুবই জরুরি।
ব্র্যাক, স্কয়ার গ্রুপ এবং এপেক্স গ্রুপের দূরদর্শী উদ্যোক্তারা সম্মিলিতভাবে লাইফ ইন্স্যুরেন্স ক্ষেত্রটি সংস্কারে সম্মতি জ্ঞাপন করেন এবং এ লক্ষ্যেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০১৪ সালে যাত্রা শুরু করে। শুরু থেকেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সব সময় চিরাচরিত সব প্রথা চ্যালেঞ্জ করে আসছে; সৃজনশীলতা ও নতুন ব্যবসায়িক পদ্ধতি অনুধাবন করার জন্য গার্ডিয়ান লাইফ এক বহুল আলোচিত বিমা কোম্পানি। বিমাশিল্পকে সমৃদ্ধ করার লক্ষ্যে দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করার জন্য গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সুপরিচিত। বাংলাদেশের সবচেয়ে প্রগতিশীল জীবন বিমা কোম্পানি, ‘সেরা গ্রুপ বিমা’ কারক, ‘আর্থিক অন্তর্ভুক্তি’ এবং ‘সবার জন্য বিমা’ প্রদানে সহায়ক, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বহুল আলোচিত ক্ষুদ্র বিমা প্রকল্প- গার্ডিয়ান ব্র্যাক বিমা (জিবিবি) এই ক্ষেত্রটিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই উদ্যোগটি অসংখ্য দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রশংসিত হয়েছে যার মধ্যে এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স অন্যতম। তারা উদ্যোগটিকে স্বাগত জানাতে ২০১৭ সালে মর্যাদাপূর্ণ ইন্স্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ডে ভূষিত করে।
বিডি প্রেসরিলিস / ০৫ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫