Follow us

খুলশিতে তিনটি মেগা শপ উদ্বোধন করেন

 

নিজস্ব প্রতিবেদক ::   চট্টগ্রামের খুলশীর অত্যাধুনিক শপিং মল ‘কনকর্ড খুলশি টাউন সেন্টার’-এ এবার উদ্বোধন হলো তিনটি নতুন স্টোর। স্টোর তিনটি হচ্ছে ‘ইলেক্ট্রো ফ্লিক্স’- যা ইলেক্ট্রনিক্স পণ্যসম্ভার নিয়ে কাজ করছে, ‘তাশডেকস্’- লেডিস ক্লথ সম্পৃক্ত ও ‘আরবান ট্রেনজ্স’- জেন্টস ক্লথ স্টোর।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের চেয়ারম্যান ও আরামিট গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক রুকমিলা জামান মঙ্গলবার বিকালে ফিতা কেটে এই শপ তিনটি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি নতুন শপগুলো ঘুরে দেখেন।

রুকমিলা জামান বলেন, খুলশী কনকর্ড টাউন সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ রুম্মান আহাম্মেদ সব সময় গ্রাহকদের কথা চিন্তা করে নতুন কিছু করতে চেয়েছেন। চট্টগ্রামে তরুণ ব্যবসায়ী জগতে রুম্মান সৃষ্টিশীল ও রুচিশীল চিন্তা ভাবনার পরিচয় দেন। এবারো ব্যতিক্রম কিছু করে দেখালেন।

‘ইলেকট্রো ফ্লিক্স’ এর সবচেয়ে বড় আকর্ষন হচ্ছে এখানে শুধু ওয়ালটন, গ্রে, সনি, স্যামস্যাং, শার্প, ওয়্যারপুল, মিডিয়ার ফ্রিজ, এসি, টিভি, গিজার, ওভেন, ওয়াশিং মেশিন, কুকারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি এখানে অত্যাধুনিক ডিজিটাল পণ্য থেকে শুরু করে সব ধরনের আধুনিক লাইফস্টাইল প্রোডাক্ট রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন খুলশী কনকর্ড টাউন সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ রুম্মান আহাম্মেদ, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা হায়দার আলি রনি, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও খুলশী সেন্টারের কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ।প্রসঙ্গত, নতুন উদ্ভোধন হওয়া স্টোর গুলো কনকর্ড খুলশি টাউন সেন্টারের বিভিন্ন তালায় অবস্থিত রয়েছে।

বিডি প্রেসরিলিস /২৪ অক্টোবর ২০২০ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫