Follow us

কেরাণীগঞ্জে মার্সেল এসির কর্মশালা

 

নিজস্ব প্রতিবেদক :: কেরাণীগঞ্জের আটিবাজারে অনুষ্ঠিত হলো দেশের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এয়ার কন্ডিশনারের সেলস অ‌্যান্ড প্রমোশনাল ওয়ার্কশপ।সোমবার মার্সেলের এক্সক্লুসিভ শোরুম ‘ন্যাশনাল ইলেকট্রনিকস’ ওই ওয়ার্কশপের আয়োজন করে।

‘ন্যাশনাল ইলেকট্রনিকস’-এর প্রোপাইটার শফিকুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের ঢাকা সাউথ জোনের এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, কেরানীগঞ্জ সার্ভিস সেন্টারের ইনচার্জ জুবায়ের আহমেদ ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহজালাল ফয়সাল। ওয়ার্কশপে মার্সেলের বিভিন্ন এলাকার ডিলারসহ প্রায় অর্ধশত লোক উপস্থিত ছিলেন।

কীভাবে এসি বিক্রির নতুন টার্গেটে পৌঁছানো যায়, এসিতে বিক্রয় বৃদ্ধির কৌশলসমূহ এবং মার্সেল এসির বিষয়ে জনমনে কীভাবে অধিক সচেতনতা বাড়ানো যায় এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয় ওয়ার্কশপে।

এরিয়া ম্যানেজার মিজানুর রহমান জানান, এই ওয়ার্কশপের মাধ্যমে ডিস্টিবিউটর ও ডিলারদের সাথে আমাদের বন্ধন আরো মজবুত হলো। এরই সঙ্গে কর্মশালার মাধ্যমে এসি বিক্রিয়ে ডিলারদের আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পাবে বলে আমাদের প্রত্যাশা। চলতি বছরে এসি বিক্রি তিন গুণ বৃদ্ধি করার পরিকল্পনা হাতে নিয়েছেন মার্সেল ডিলাররা।

মার্সেলের বিপণন বিভাগের প্রধান ড. মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘এসি বিক্রি ও প্রদর্শনে ডিলারদের দক্ষতা বাড়াতে আমরা কাজ করছি নিরলসভাবে। সাশ্রয়ী দামে গ্রাহকদের দোড়গোড়ায় মার্সেল পণ্য পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। এজন্য সারা দেশেই বছরব্যাপী চলছে এই ওয়ার্কশপ। ডিলারদের আমরা গুরুত্ব দিয়ে থাকি। কারণ তারাই মার্সেলকে জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত করেছে।’

মার্সেল কর্মকর্তারা জানান, ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। কম্প্রেসরে ব্যবহৃত হচ্ছে বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর৪১০এ এবং আর৩২ রেফ্রিজারেন্ট। রয়েছে টার্বোমুড ও আয়োনাইজার প্রযুক্তি, যা দ্রুত ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধুলা ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত করে। কন্ডেন্সারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি।

নানান সুবিধার পাশাপাশি বিদ্যুৎ বিল এবং নিশ্চিত ক্যাশব্যাকের সুবিধা দিচ্ছে মার্সেল। চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় ওয়ালটনের এসি কিনলেই গ্রাহকরা পেতে পারেন ১২ বছরের বিদ্যুৎবিল ফ্রি।

এছাড়া চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মার্সেল এনেছে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ ২২ মডেলের এয়ার কন্ডিশনার। এর মধ্যে রয়েছে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মোবাইল ফোনে নিয়ন্ত্রণযোগ্য ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ১৮,০০০ বিটিইউ (ব্রিটিশ থারমাল ইউনিট) বা ১.৫ টন ও ২৪,০০০ বিটিইউ বা ২ টনের স্মার্ট এসি। এসব এসির পাশাপাশি ১, ১.৫ ও ২ টনের রয়েছে আয়োনাইজার প্রযুক্তির এসি। এই প্রযুক্তির এসি রুমের বাতাসকে করবে ধূলা-ময়লা ও ব্যাকটেরিয়ামুক্ত। মার্সেল এসিতে ফোর-ডি কুলিং প্রযুক্তি সংযোজন করায় রুম ঠান্ডা হয় দ্রুত। মেলায় মার্সেল এসি কিনলেই ক্রেতারা পাচ্ছেন ১০ শতাংশ পর্যন্ত ছাড়।

এর পাশাপাশি যেকোনো ব্র্যান্ডের পুরনো এসির বদলে ২৫ শতাংশ ছাড়ে মার্সেলের নতুন এসি কেনার সুযোগ রয়েছে। ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা, জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইনস্টলমেন্ট), ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং টুইন-ফোল্ড ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি দিচ্ছে মার্সেল। মার্সেলের প্রতিটি এসি আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ ছাড়ের পর বাজারজাত করা হচ্ছে।

মার্সেলের রয়েছে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। এর আওতায় সারা দেশে রয়েছে ৭৩টি সার্ভিস সেন্টার। দেশব্যাপী বিক্রয়োত্তর সেবা দিতে নিয়োজিত রয়েছেন আড়াই হাজারের বেশি প্রকৌশলী ও টেকনিশিয়ান।

বিডি প্রেসরিলিস /২৩ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫