নিজস্ব প্রতিবেদক :: বিশ্বের সর্ববৃহৎ ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম উবার ইটস কুরিয়ার পার্টনারদের জন্য বীমা সুবিধা নিয়ে এসেছে। বাংলাদেশে সকল কুরিয়ার পার্টনারদের খাবার সরবরাহ করার সময় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে পাইওনিয়ার ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে যুক্ত হয়ে এই প্রথম বিনামূল্যে বীমা সুবিধা চালু করেছে।২০১৮ সালের প্রথম থেকে উবার তার চালকদের জন্য এই সুবিধা প্রদান করে আসছে আর এবার তারা কুরিয়ার পার্টনারদের জন্যও একই সুবিধা নিয়ে এসেছে।
পাইওনিয়ার ইনসুরেন্সের এই বীমা পলিসির আওতায় উবার ইটস কুরিয়ার পার্টনার এবং উবার চালকরা দুর্ঘটনাজনিত মৃত্যু, স্থায়ী অক্ষমতা এবং চিকিৎসাজনিত খরচ (হাসপাতালের খরচ) উবার ও উবার ইটস অ্যাপ ব্যবহারের সময় দুর্ঘটনার ক্ষেত্রে বিনামূল্যে বীমা সুবিধা পাবেন। এই বীমার আওতায় দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে দুই লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গু হলে দুই লাখ টাকা এবং হাসপাতাল খরচ বাবদ এক লাখ টাকা পর্যন্ত (হাসপাতালে রাতে থাকার প্রয়োজন না হলে ৫০,০০০ টাকা পর্যন্ত) বীমা সুবিধা পাওয়া যাবে।
বিডি প্রেসরিলিস /২১ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫