নিজস্ব প্রতিবেদক :: ভারতের আনন্দবাজার পত্রিকা (এবিপি) গ্রুপের প্রতিষ্ঠান ইনফোকম এর আয়োজনে কলকাতার স্থানীয় একটি হোটেলে শুরু হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ইনফোকম কলকাতা-২০১৯।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠনিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন। এবিপি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ইনফোকম এর চেয়ারম্যান দীপঙ্কর দাস পুরকায়স্থ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সফটওয়্যার টেকনোলজি পার্ক অব ইন্ডিয়া (এসটিপিআই) এর মহাপরিচালক ড. ওমকার রায়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অরিজিত বসু, ডেল টেকনোলজিস ইন্ডিয়া এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক অলক অরিও, এরিকসন ইন্ডিয়া গ্লোবাল সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অমিতাভ রায়, লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) এর ইস্টার্ন জোনের রিজিওনাল ম্যানেজার (মার্কেটিং) বি এস মিশ্রা প্রমুখ।
সার্ক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (সার্ক-সিসিআই) এর কাউন্সিল ফর কমিউনিকেশন এন্ড আইটি এর চেয়ারম্যান সাফকাত হায়দারের নেতৃত্বে সম্মেলনে সার্কের ৮টি দেশের প্রায় ১৫ জন কাউন্সিল সদস্য অংশগ্রহন করেন। এবারের বাংলাদেশী অংশগ্রহনকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোঃ শাহিদ-উল-মুনীর, বিসিএস এর সাবেক সভাপতি ও বিজনেসল্যান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুল্লাহ খান, ইথিকস এডভ্যান্স টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, উইন্ডমিল অ্যাডভার্টাইজিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান তানিম প্রমুখ।
সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়, ডিজিটাল ইন্ডিয়া প্ল্যান, ন্যাশনাল ই-গর্ভন্যান্স ডিভিশন, সার্ক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (সার্ক-সিসিআই), দ্য ন্যাশনাল এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড সার্ভিসেস কোম্পানীজ (ন্যাসকম) প্রমুখ। সম্মেলনের পার্টনার হিসাবে আছে পি মবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড ইলেকট্রনিক্স। সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ১২০০ জন প্রতিনিধি অংশগ্রহন করেছে, যাদের মধ্যে ১২০ জন সেশন স্পীকার ও ২৫০ জন সিইও রয়েছেন।
বিডি প্রেসরিলিস / ০৬ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫