নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাস সংকটকালীন সময়ে দুস্থ ও অভাবীদের সাহায্য করতে আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ ‘হেলপিং আদারস ফ্রম হোম’ মূলমন্ত্রে আরো ৪টি এনজিও’র সাথে গত ৯ এপ্রিল থেকে একটি ত্রাণ কার্যক্রম শুরু করেছে।
এর আগে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দের সাথে ৭ এপ্রিল থেকে ত্রাণ কার্যক্রম শুরু করে দারাজ এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে অন্যান্য এনজিও’র সাথেও কাজ শুরু হয়েছে। মানবসেবায় নিয়োজিত এসব এনজিও এবং দাতব্য প্রতিষ্ঠানগুলো হল- অভিযাত্রিক ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, বন্ধু ফাউন্ডেশন এবং চ্যারিটি রাইট।
অনুদান সরবরাহের জন্য প্রতিষ্ঠানটিগুলো আলাদা তহবিল গঠন করেছে যেখানে দারাজের (daraz.com.bd) মাধ্যমে গ্রাহক ও অনুদান দাতারা (১০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত) ক্যাশ টাকা দান করতে পারবেন অথবা দারাজ অ্যাপে রাখা বিভিন্ন রকমের র্যাশন বান্ডেল থেকে (চাল, ডাল, আটা, ময়দা, তেল) ইত্যাদি কিনেও সাহায্য করতে পারবেন।
এই ক্ষেত্রে প্রতিটি অনুদানের ৭৫% সমমূল্যের অনুদান গ্রাহকরা প্রি-পেমেন্ট করবেন এবং বাকি ২৫% বহন করবে দারাজ। এছাড়াও এনজিওগুলোতে খাবার/অনুদান পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকবে দারাজের (daraz.com.bd) নিজস্ব লজিস্টিক সাপোর্ট বা ভেহিক্যাল ডেক্স (দারাজ এক্সপ্রেস)।
বিস্তারিত জানতে এবং অনুদান দিতে ভিজিট করুন:
https://www.daraz.com.bd/wow/camp/daraz/megascenario/bd/c…ight-corona?hybrid=
বিডি প্রেসরিলিস /১৬ এপ্রিল ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫