নিজস্ব প্রতিবেদক :: সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের নতুন স্মার্টফোন আনলো ওয়ালটন। ‘প্রিমো এইচ৯ প্রো’ মডেলের ওই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম।
ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, আমাদের লক্ষ্য দেশীয় ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের ফোন তুলে দেয়া। যার ফলে ‘প্রিমো এইচ৯ প্রো’ বাজারে ছাড়া হয়েছে। কনফিগারেশনের দিক থেকে এটি মিড লেভেলের ফোন হলেও দামের দিক থেকে এন্ট্রি লেভেলের ফোনগুলোর চেয়েও অনেক সাশ্রয়ী।
ফোনটির দাম ৯ হাজার ৪৯৯ টাকা। কিন্তু প্রি-বুকে ১০০০ টাকা ছাড় দেয়া হচ্ছে। ফলে এর দাম পড়বে ৮ হাজার ৪৯৯ টাকা। ক্রেতারা ঘরে বসেই অনলাইনে ওয়ালটনের ই-প্লাজা থেকে ফোনটির প্রি-বুক দিতে পারবেন।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর ইউ-নচ আইপিএস ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটির উচ্চগতি নিশ্চিত করতে রয়েছে ১.৮ গিগাহার্টজ গতির ১২ ন্যানোমিটার হেলিও এ২০ প্রসেসর। উন্নতমানের গেইমিং ও স্পষ্ট ভিডিওর অভিজ্ঞতা দিতে ব্যবহৃত হয়েছে পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স।
২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।স্মার্টফোনটির পেছনে রয়েছে ট্রিপল অটোফোকাস ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
স্মার্টফোনটিতে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ভিওএলটিই বা ভোল্টি নেটওয়ার্ক সাপোর্টসহ ডুয়াল সিমের ফোরজি স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডার্ক মোড, ফুল স্ক্রিন জেসচার নেভিগেশন, স্মার্ট ওয়েক আপ, মোশন জেসচার, কাস্ট স্ক্রিন, ওয়াই-ফাই, ব্লুটুথ, ল্যান হটস্পট, ওটিএ, ওটিজি, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক ও রেকর্ডিংসহ এফএম রেডিও।
বিডি প্রেসরিলিস / ১৮ আগস্ট ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫