Follow us

ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ অনলাইনে মূল্যছাড়

 

নিজস্ব প্রতিবেদক ::  নতুন মডেলের হাই কনফিগারেশনের গেমিং ল্যাপটপ বাজারে ছেড়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যাতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের দশম প্রজন্মের প্রসেসর, এনভিডিয়া এর ৪ গিগাবাইট জিফোর্স জিটিএক্স ১৬৫০ গ্রাফিক্স কার্ড, ১৬ জিবি র‌্যাম, ৫১২ গিগাবাইট এনভিএমই সলিড স্টেট ড্রাইভসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার।

ওয়ালটন সূত্রে জানা গেছে, কেরোন্ডা সিরিজের আকর্ষণীয় ডিজাইনের ওই ল্যাপটপটির মডেল কেরোন্ডা জিএক্সসেভেনটেনজি প্রো। ল্যাপটপটির দাম মাত্র ১১২,৫০০ টাকা। নগদ মূল্যের পাশাপাশি এই ল্যাপটপ কিস্তিতে কেনা যাবে। রয়েছে পুরনো যেকোনো ব্র্যান্ডের ল্যাপটপ ও ডেস্কটপের সাথে একচেঞ্জ করার সুবিধা। তাছাড়া ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই সুবিধা দিচ্ছে দেশের ৩৭২টি ওয়ালটন প্লাজা। অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) কিংবা দারাজ থেকে অর্ডার করলে থাকছে বিশেষ মূল্যছাড়।

ওয়ালটন কম্পিউটারের সিইও মো. লিয়াকত আলী বলেন, গেমিং ল্যাপটপ সাধারণত হাই কনফিগারেশনের হয়। এতে অন্যান্য সাধারণ ল্যাপটপের চেয়ে দামটাও বেশি হয়। যার ফলে ইচ্ছে থাকলেও অনেক ক্রেতার জন্য গেমিং ল্যাপটপ কেনা সম্ভব হয় না। এসব বিষয় বিবেচনা করেই সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক ফিচারের নতুন মডেলের গেমিং ল্যাপটপটি বাজারে ছাড়া হয়েছে। গেম খেলার পাশাপাশি এই ল্যাপটপ দিয়ে ডিজাইন, সিমুলেশন এবং গ্রাফিক্সের ভারী কাজ করা যাবে। এছাড়া পড়াশুনা কিংবা অফিশিয়াল কাজও হবে গতিময়। বাজারে থাকা একই কনফিগারেশনের অন্যান্য ল্যাপটপের চেয়ে কেরোন্ডা জিএক্সসেভেনটেনজি প্রো দামে অনেক সাশ্রয়ী।

তিনি জানান, নতুন এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১৪৪ হার্জ হওয়ায় গেমারদের কাছে এটি বিশেষ আকর্ষণীয়। ল্যাপটপটির পর্দার রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ফলে এতে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা মিলবে। গেম খেলা, কাজ করা বা মুভি দেখায় পাওয়া যাবে অসাধারণ অনুভূতি। এর ম্যাট ডিসপ্লে প্যানেল আলোর প্রতিফলন রোধ করবে। যা চোখকে আরাম দেবে। দীর্ঘক্ষণ গেম খেলা বা কাজ করায় চোখের ওপর বিরূপ প্রভাব পড়বে না।

এই ল্যাপটপের উচ্চগতি নিশ্চিতে আছে ইন্টেলের দশম প্রজন্মের ২.৬ গিগাহার্টস ক্লকরেটের কোর আই সেভেন ১০৭৫০এইচ ৬-কোর প্রসেসর। মেমোরি ডিভাইস হিসেবে রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। প্রয়োজনীয় গেম, সফটওয়ার, ডকুমেন্ট, মুভি ইত্যাদি সংরক্ষণের জন্য আছে এনভিএমই ফর্ম ফ্যাক্টরের ৫১২ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ। প্রয়োজনে হার্ড ডিস্ক ড্রাইভ সংযোজনের জন্য রয়েছে ২.৫ ইঞ্চির ৭ মিমি সাটা ইন্টারফেস।

শক্তিশালী ও ভারী গেম অনায়াসে চলার জন্য এই ল্যাপটপে গ্রাফিক্স হিসেবে আছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১৬৫০ মডেলের ৪ গিগাবাইট জিডিডিআর৬ ভিডিও র‌্যাম। পাশাপাশি রয়েছে বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬৩০। ফলে গেম খেলার সময় অসাধারণ অভিজ্ঞতা মিলবে। ছবি বা ভিডিও এডিটিং কাজের গ্রাফিক্যাল কালার ও মানও হবে অনেক বেশি উচ্চপর্যায়ের।

আকর্ষণীয় গেমিং আবহ তৈরিতে এই ল্যাপটপে আছে হাই ডেফিনেশন অডিও। বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন। দুইটি ২ ওয়াটের স্পিকার থাকায় স্পষ্ট ও জোড়ালো শব্দ পাওয়া যাবে। সাউন্ড ব্লাস্টার সিনেমা ৬ থাকায় আলাদা স্পিকার ব্যবহারে শব্দের মান অপরিবর্তিত থাকবে।

দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তায় উভয় ল্যাপটপে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ৪ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি। যা প্রায় ৮ ঘন্টা ব্যাটারি ব্যাক-আপ দিতে সমর্থ।

ল্যাপটপটির অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে আছে মাল্টি কালারের আরজিবি লাইট সমৃদ্ধ ফুল সাইজ কি-বোর্ড। যা ব্যবহারকারী পছন্দমতো পরিবর্তন করতে পারবেন। আরজিবি লাইটের বিশেষ সুবিধা হচ্ছে কম আলোতেও কাজ করা বা গেম খেলার সময় স্বচ্ছন্দে কিবোর্ড ব্যবহার করা যায়। স্পষ্ট ভিডিও কল ও আকর্ষণীয় সেলফির জন্য রয়েছে ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা। কানেকটিভিটি ফিচারের মধ্যে আছে ২ টি ইউএসবি ৩.২ টাইপ এ পোর্ট, ১টি ইউএসবি ৩.২ টাইপ সি পোর্ট, ১টি ইউএসবি ২.০ পোর্ট, সিক্স ইন ওয়ান কার্ড রিডার, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, ২টি এম.২ কার্ড স্লট, এইচডিএমআই, মিনি ডিসপ্লে পোর্ট ইত্যাদি।য়া

এতসব ফিচার থাকা সত্ত্বেও আকর্ষণীয় ডিজাইনের ল্যাপটপটি বেশ হালকা। ব্যাটারিসহ ওজন মাত্র ২ কেজি। ফলে যে কোনো স্থানে সহজেই বহন করা যাবে। এর দৈর্ঘ্য ৩৫৯.৫ মিমি, ২৩৮ মিমি চওড়া এবং পুরুত্ব ২১.৯ মিমি।কেরোন্ডা সিরিজের এই ল্যাপটপে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

বিডি প্রেসরিলিস /২৩ নভেম্বর ২০২০ /এমএম     


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫