নিজস্ব প্রতিবেদক :: গ্রাহক সেবা সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় গতকাল রোববার গাজীপুরের কালিয়াকৈর থানায় ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম এর ৭৩তম শাখার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর, বিভাগীয় প্রধান ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম।
উদ্বোধনী বক্তব্যে মুজাহিদুল ইসলাম বলেন, গ্রাহকদের সার্ভিস পেতে আগে অনেক সমস্যা হতো। কারণ তাদের গাজীপুর সার্ভিস পয়েন্ট বা টাঙ্গাইল সার্ভিস পয়েন্ট থেকে সার্ভিস নিতে হত। এক্ষেত্রে অনেক সময় ব্যয় হতো। এখন থেকে কালিয়াকৈর সার্ভিস পয়েন্ট থেকে গ্রাহকরা খুব সহজে সার্ভিস নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন টেলিভিশন সার্ভিস ডেভেলপমেন্ট সেকশনের প্রধান ব্রজো-গোপাল কর্মকার (সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর), মনিটরিং সেকশনের প্রধান, পলাশ কুমার সাহা (সিনিয়র ডেপুটি ডিরেক্টর), কাস্টমার রিলেশন সেকশনের প্রধান, আলিমুল আল রাজী (ডেপুটি ডিরেক্টর)।
বিডি প্রেসরিলিস /০৬ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫