নিজস্ব প্রতিবেদক :: ওয়ালটন-বাংলাদেশ জার্নাল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ কুইজের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার বিকেলে ঢাকায় বাংলাদেশ জার্নালের অফিসে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ও জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকমের উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ওয়ালটনের অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ। উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার মো. সাহেল মিয়া।
ওয়ালটন-বাংলাদেশ জার্নাল আইসিসি বিশ্বকাপ কুইজে প্রথম পুরষ্কার হিসেবে ওয়ালটন রেফ্রিজারেটর জিতেছেন রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্ট এলাকার বাসিন্দা আতিকুল ইসলাম। দ্বিতীয় পুরষ্কার হিসেবে ওয়ালটন এলইডি টেলিভিশন পেয়েছেন দক্ষিণ পীরের বাগের হনুফা বেগম।
প্রথম পুরস্কার বিজয়ী আতিকুল ইসলাম বলেন, পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। এই প্রথম এত বড় পুরস্কার পেয়েছি। আমি বাংলাদেশ জার্নাল পত্রিকা ও ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছি।তিনি বলেন, আমি এর আগে রাইজিংবিডির কুইজে অংশ নিয়েছিলাম। কিন্তু তখন পুরস্কার জিততে পারিনি। আজ পেয়ে খুব আনন্দিত। ওয়ালটনের সাফল্য কামনা করছি।
দ্বিতীয় পুরষ্কার বিজয়ী হনুফা বেগম বলেন, কুইজে কিভাবে অংশ নেয় সেটা জানতাম না। আমার মেয়ে সাদিয়া আমাকে সাহায্য করেছে। খুব ভালো লাগছে। বাসায় একটি বড় টিভির দরকার ছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে পেয়ে গেলাম, ওয়ালটনকে ধন্যবাদ।বাংলাদেশ জার্নাল বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা ৩০ মে থেকে শুরু হয়ে চলে ১৩ জুলাই পর্যন্ত। এতে অংশ নেন ৪৬ হাজার ৬৯৫ জন। এর মধ্যে সঠিক উত্তর দেন ৪ হাজার ৭৯০ জন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বিডি প্রেসরিলিস / ১২ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫