নিজস্ব প্রতিবেদক :: তারপর বিস্ময়ে বিমোহিত হয়ে যান তিনি। কারণ আরো দু’টি নতুন ফ্রিজ উপহার হিসেবে পেয়ে গেছেন! একটি কিনে আরো দু’টি, মোট তিনটি ফ্রিজ নিয়ে মহা খুশি সামাউন নবী।ওয়ালটনের চলমান ডিজিটাওয়ালটন থেকে মাত্র ২৭ হাজার টাকা দিয়ে একটি ফ্রিজ কেনেন চট্টগ্রামের সামাউন নবী। ল ক্যাম্পেইনে ২০০% প্রমোশনাল অফারে সামাউন নবী এই পুরস্কার লাভ করেন।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর পিটস্টপ রেস্টুরেন্টে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সামাউন নবীর হাতে ২০০% অফারের পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সামাউন নবীর হাতে পুরস্কার তুলে দেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক সায়মন সাদিক, ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহ আলম, ডেপুটি ডিরেক্টর (ডেভলপমেন্ট) মনিরুল ইসলাম মিয়া ও চট্টগ্রাম অঞ্চলের এরিয়া ম্যানেজার তরিকুল হক।
এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার ওয়ালটন ডিলার ই-ইলেক্ট্রনিক্স-এর কর্ণধার শাহিন ভুঁইয়া এবং সঞ্জয় দাশসহ বিভাগীয় ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।২০০% অফারে একটি ফ্রিজ কিনে দু’টি ফ্রিজ পেয়ে নিজের অভিমত ব্যক্ত করে সামাউন নবী বলেন, ‘আমার পুরো পরিবারে সব কিছুই ওয়ালটনের পণ্য। বিশেষ করে ওয়ালটনের এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ডিপ ফ্রিজসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স রয়েছে বাসায়। বাসার প্রয়োজনে একটি ফ্রিজ কিনতে গিয়ে নতুন করে ২০০% অফারে পুরস্কার জিতে যাওয়া সত্যিই বিস্ময়কর!’
সামাউন নবী আরো বলেন, ‘আমি কখনো চিন্তাও করতে পারিনি যে, একটি ফ্রিজ কিনে আরো দু’টি ফ্রিজ ফ্রি পাওয়া যাবে। ওয়ালটন আমাকে অভিভূত করেছে। আমি সব সময় দেশীয় পণ্য হিসেবে ওয়ালটনে আস্থা রাখি। আমি চাই দেশের সব মানুষ দেশীয় পণ্যে আস্থা রাখুক। এতে আমাদের দেশ এগিয়ে যাবে। দেশের বেকার তরুণদের কর্মসংস্থান বাড়বে।’
বিডি প্রেসরিলিস / ২২ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫