নিজস্ব প্রতিবেদক :: লাইফস্টাইল ব্র্যান্ড ‘সেইলর’ যাত্রা শুরু করেছে ওয়ারীতে। নতুন বছরে ক্রেতাদের জন্যে আরও বড় পরিসরে, আধুনিক সেবা নিয়ে পুরান ঢাকার ২/২ নবাব স্ট্রিটে নিজেদের ফ্ল্যাগশিপ আউটলেট নিয়ে হাজির হয়েছে সেইলর। ১৩৫০০ স্কয়ার ফিটের চার তলা দোকানে ক্রেতারা পাবেন মোট আটটি সার্ভিস কাউন্টার। যার ফলে কেনাকাটার কাজটি হবে আরো সহজ এবং ঝামেলাহীন। এছারাও থাকছে আলাদা বসার ব্যবস্থা এবং আধুনিক ট্রায়েল রুম।
নতুন এই আউটলেটের উদ্বোধন করেন এপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন সেইলরের পরিচালক জুনায়েদ আবু সালেহ মূসা, সিইও রেজাউল কবিরসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়া ডিজাইনার, কোরিওগ্রাফার, মডেল, ফ্যাশন ফটোগ্রাফার, ফ্যাশন সাংবাদিকসহ ফ্যাশন ইন্ড্রাস্টির সংশ্লিষ্টদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে পুরো আয়োজন।
আগামী মাসেই চলে আসছে পহেলা বসন্ত। নতুন স্টোর উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছিল বসন্ত ফ্যাশন শো। উপস্থাপিকা মারিয়া নূরের সঞ্চালনায়, র্যাম্প মডেলদের পৃথক কিউতে তুলে ধরা হয় পোশাকের নতুনত্ব। এতে এথনিক, ফরমাল, ক্যাজুয়াল এবং আসন্ন বসন্ত ও ভালোবাসা দিবসের পোশাক সংগ্রহ প্রদর্শন করা হয়। ফ্যাশন শোর কোরিওগ্রাফি করেন মাহামুদুল হাসান মুকুল।
বিডি প্রেসরিলিস /১২ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫