Follow us

ওপেন সোর্স সম্মেলন হল ঢাকায়

 

নিজস্ব প্রতিবেদক :: রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে ওপেন স্ট্রিট ম্যাপ, ওপেন সোর্স, ওপেন ডেটা ও জিআইএস প্রযুক্তির এশিয়া অঞ্চলের সর্ববৃহৎ বার্ষিক সম্মেলন ‘স্টেট অব দ্য ম্যাপ এশিয়া ২০১৯’।বিনামূল্যে সকলের জন্য ডিজিটাল ম্যাপের সুবিধা প্রদানকারী প্লাটফর্ম ওপেন স্ট্রিট ম্যাপের একটি বার্ষিক আঞ্চলিক সম্মেলন হল ওপেন স্ট্রিট ম্যাপ এশিয়া। গত বছর ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল স্টেট অব দ্যা ম্যাপ এশিয়া। চলতি বছরেও কয়েকটি দেশ এ বছর আয়োজনের আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ।

বাংলাদেশ ওপেন ইনোভেশন ল্যাবের সহযোগিতায় ওপেন স্ট্রিট ম্যাপ বাংলাদেশ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই সম্মেলনে জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, শ্রীলংকা থেকে উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারী ছিল।সম্মেলনে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান মনিকো টেকনোলজি, ইউটেক সিস্টেমস, বাংলাদেশ পরিসংখ্যান অধিদপ্তর, ঢাকা ওয়াসা, এটুআই, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, গ্রুপ ম্যাপার্স, কিল্লা ‘র পাশাপাশি অ্যাপল, ফেইসবুক, ম্যাপবক্স, গ্লোবাল লজিক, জাপান ফ্লাইয়িং ল্যাবস, কাঠমান্ডু লিভিং ল্যাবস ছাড়াও ওয়ার্ল্ড ব্যাংক, রেডক্রস, ইউএনডিপির মত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রযুক্তি খাতের বিভিন্ন দিক ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে সেখানে।

দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই সম্মেলনে তরুণদের জিআইএস এবং মুক্ত সোর্স প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন প্রযুক্তি সম্পর্কিত প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিরা।ফেইসবুক থেকে আগত ডেভিড ইয়াং মেশিন লার্নিং ব্যবহার করে কীভাবে ম্যাপকে উন্নত করা যায় তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।মজিলা কর্পোরেশন ইন্ডিয়া থেকে আগত সুভাস দুল্লা মজিলা লোকেশন সিস্টেম সম্পর্কে ধারণা দিয়েছেন এবং কীভাবে লোকেশন ডেটা অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা যায় সে সম্পর্কে আলোচনা করেছেন।

সম্মেলনের অন্যতম বক্তা হিসেবে ছিলেন নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ক্যান্টারবেরি থেকে আগত ডেভিড গার্সিয়া। তা ছাড়াও তিনি কিউজিআইএস কীভাবে ব্যবহার করতে হয় তার উপরে একটি ওয়ার্কশপ নিয়েছেন।ভারত থেকে আগত মজিলা ফাউন্ডেশনের হর্ষবর্ধন লাহিড়ী বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেন। ঢাকা ওয়াসা এবং এটুআইয়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে এদেশে বর্তমানে প্রযুক্তির ব্যবহারের নানা রূপ ও ক্ষেত্র তুলে ধরেছেন।সম্মেলনে প্রথম ও দ্বিতীয় দিনেই ছিল একটি প্যানেল আলোচনা।পরবর্তী স্টেট অব দ্য ম্যাপ এশিয়া ২০২০ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় বলেও ঘোষণা করা হয়।

বিডি প্রেসরিলিস / ০৫ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫