নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের এমএমইখাতের বিকাশ ও উন্নতি করতে বৈশ্বিক সংগঠন এসএমই ফিন্যান্স ফোরামে যোগ দিয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড।ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের আইএফসি পরিচালিত, এসএমই ফিন্যান্স ফোরাম, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সহজ ঋণ প্রবাহ প্রসারে কাজ করে।১৯০টি আর্থিক প্রতিষ্ঠান, টেকনোলজি কোম্পানি এবং ডেভেলপমেন্ট ফিন্যান্স সংস্থা নিয়ে গঠিত ফোরামটি তথ্য ও জ্ঞান আদান-প্রদান, উদ্ভাবন এবং এসএমইখাতের প্রবৃদ্ধিতে কাজ করে আসছে।প্রাইম ব্যাংক বৈশ্বিক এ ফোরামে বাংলাদেশের পঞ্চম সদস্য।
এসএমই ফিন্যান্স ফোরামের প্রধান নির্বাহী ম্যাথিউ গ্যামসার বলেন, ‘আমরা যখন ২০১২ সালে শুরু করি, তখন প্রথম কয়েক বছর এ খাতের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উপায় নিয়ে অনুসন্ধান করতে থাকি। ২০১৬ সাল থেকে আমরা এসএমই অর্থায়ন প্রসারে বিশ্বব্যাপী সদস্যপদ বাড়াতে থাকি এবং এরপর থেকে আমরা ১৯০টির বেশি সক্রিয় সদস্যদের একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছি, যারা ১৯০টির বেশি দেশে চাহিদা অনুযায়ী অর্থায়ন সুবিধা বঞ্চিত এসএমই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থায়নসহ অন্যান্য সেবা দিচ্ছে।’
প্রাইম ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের এমএসএমই ব্যবসা প্রতিষ্ঠানকে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট সার্ভিসেস, লোন প্রোডাক্টস, ট্রেড সার্ভিসেস এবং ডিপোজিট প্রোডাক্টস দিয়ে সহায়তা করা। এসএমই ফিন্যান্স ফোরামের মাধ্যমে আমরা এসএমই ব্যাংকিং সম্পর্কিত আমাদের প্রাতিষ্ঠানিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারবো এবং বিশ্বব্যাপী ফোরামের সদস্যদের সঙ্গে তথ্য ও জ্ঞান বিনিময় এবং যোগাযোগ রক্ষা করতে পারবো।’
বিডি প্রেসরিলিস / ২৬ সেপ্টেম্বর /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫