Follow us

এলো টেকনো স্পার্ক সেভেন প্রো

 

নিজস্ব প্রতিবেদক :: স্মার্টফোন ব্র্যান্ড টেকনো সম্প্রতি বাংলাদেশে তাদের স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোনের ঘোষণা দিল। ব্র্যান্ডের স্পার্ক সিরিজের মধ্যে এটিই হতে যাচ্ছে সবচেয়ে শক্তিশালী ফোন। এর বেশ কিছু প্রধান বৈশিষ্টের মধ্যে বড় ডিসপ্লে যার রয়েছে হাই রিফ্রেশ রেট সাপোর্ট, গেমিং প্রোসেসর এবং শক্তিশালী ব্যাটারি অন্যতম।

টেকনো স্পার্ক সেভেন প্রো-তে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডট ইন ডিসপ্লে। ফোনটির রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট যা ব্যবহারকারীকে দিবে চমৎকার অভিজ্ঞতা। এতে আরও আছে হাইওএস ৭.৭ যা অ্যানড্রয়েড ১১ এর উপর নির্মিত। স্পার্ক সেভেন প্রো ফোনের পিছনে রয়েছে ৩ টি ক্যামেরা যার মূল সেন্সর ৪৮ মেগাপিক্সেলের, এছাড়া রয়েছে ডেপথ সেন্সর এবং এআই লেন্স। ফোনটির সামনে থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

টেকনো স্পার্ক সেভেন প্রো-এর আছে মিডিয়াটেক হেলিও জি৮০ গেমিং প্রোসেসর। ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধার সাথে থাকছে ৫০০০এমএএইচ বিশাল ব্যাটারি। ফোনটির পিছনে রেয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

ফোনটি আগামী ২ মে, ২০২১ থেকে বাংলাদেশের রিটেইল শপগুলোতে পাওয়া যাবে। তবে ২৯-৩০ এপ্রিল দারাজ-এর ফ্ল্যাশ সেইলে স্পেশাল অফারে পাওয়া যাবে ফোনটি।

টেকনো স্পার্ক সেভেন প্রো ফোনটি ম্যাগনেট ব্ল্যাক, আল্পস ব্লু এবং স্প্রুচ গ্রিন রঙে বাজারে কিনতে পাওয়া যাবে। পণ্যটির মূল্য ৪জিবি/৬৪জিবি ১৩,৪৯০ টাকা এবং ৬জিবি/৬৪জিবি ১৪,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিডি প্রেসরিলিস / ২৯ এপ্রিল ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫