Follow us

এম জে এল বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক :: এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন অডিটোরিয়ামে (কেআইবি) এই সভা হয়।

সভায় এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর উর্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
এজিএম-এ সভাপতিত্ব করেন এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সভায় এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুঈদ চৌধুরী, মো: আমিনুর রহমান, গিয়াস উদ্দিন আনসারি; এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর স্বতন্ত্র পরিচালক, এন কে এ মুবিন এবং ড. ইজাজ হোসেন। এছাড়াও এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর সিইও, সিএফও, কোম্পানি সেক্রেটারি এবং শেয়ারহোল্ডারগণ সভায় উপস্থিত ছিলেন।

এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর চেয়ায়ারম্যান জানান, ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত ১ বছরে এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর সমন্বিত সর্বমোট বিক্রয় ২০,২৯৬ মিলিয়ন টাকা এবং সমন্বিত নিট লাভ ২,১০৮ মিলিয়ন টাকা। পরিশেষে শেয়ারহোল্ডাররা ৪৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দ সকলেই শেয়ারহোল্ডারদের এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বিডি প্রেসরিলিস / ১২ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫