Follow us

একসঙ্গে কাজ করবে ইক্যাব এবং শপআপ

একসঙ্গে কাজ করবে ইক্যাব এবং শপআপ

নিউজ ডেস্ক :: ক্ষুদ্র অনলাইন উদ্যোক্তাদের আর্থিক স্বাবলম্বিতা সহজতর করার জন্য চুক্তিবদ্ধ হলো শপআপ এবং ইক্যাব। অনলাইন বিজনেসে ভালো করলেও অনেক ক্ষেত্রেই ব্যাংক থেকে বিনিয়োগের সুযোগ পায় না অনলাইন উদ্যোগগুলো। অনলাইন উদ্যোগদের ব্যবসার প্রসারের জন্য এই বছরের শুরুতে শপআপ লঞ্চ করে শপআপ ই-লোন অ্যাপ্লিকেশন যা দিয়ে উদ্যোক্তারা ঘরে বসেই তাদের সমস্ত তথ্য সাবমিট করতে পারে।

অ্যাপ্লিকেশনের সব তথ্য ঠিক মতো দিলে এবং তথ্য যাচাই করে অনুমোদন পেলে ৭ দিনের মধ্যেই ই-লোন এর ব্যাংকিং পার্টনার ব্র্যাকের মাধ্যমে লোন এর টাকা পেয়ে যাবেন উদ্যোক্তারা। । ইতিমধ্যেই ২৫০ এর অধিক উদ্যোক্তারা ই-লোন দিয়ে উপকৃত হয়েছে।

ই-ক্যাবের সঙ্গে শপআপের চুক্তির কারণে এখন ই-ক্যাব সদস্যরা এক্সপ্রেস লোন প্রসেসিংয়ের আওতায় আসবে। এ ছাড়াও, ই-ক্যাব সদস্যরা পাচ্ছে আরো বেশি পরিমান এবং সময়ের সুবিধা।

আগামী ১৭ নভেম্বর পর্যন্ত শপআপ এবং ইক্যাব যৌথভাবে “ফাইন্যান্সিং উইক” ঘোষণা দিয়েছে। “ফাইন্যান্সিং উইক” এ ই-ক্যাবের গ্রুপে আর্থিক স্বাবলম্বিতা নিয়ে আলাপ আলোচনা হবে এবং ফাইন্যান্সিং উইকের শেষ দুইদিনে ধানমন্ডির মাইডাস সেন্টারে হবে “ই-লোন” মেলা।

এই মেলায় বেসিক কিছু ডকুমেন্ট নিয়ে গিয়ে অনায়াসেই উদ্যোক্তারা ই-লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মেলায় আর্থিক স্বাবলম্বিতা সম্পর্কে বেশ কিছু সেশন থাকবে। যেখানে বক্তব্য দেবে বাংলাদেশের আর্থিক সেক্টরের বিশেষ ব্যক্তিরা।

ই-লোনের অ্যাপ্লিকেশন করতে চাইলে যেতে হবে এই লিংকে https://shopup.com.bd/eloan/

ই-ক্যাব সদস্যদের জন্য অ্যাপ্লিকেশন লিংক: https://shopup.com.bd/eloan/e-cab

বিডি প্রেস রিলিস/৩১ অক্টোবর ২০১৮/এসএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫