নিজস্ব প্রতিবেদক :: বৃহস্পতিবার রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে গুলশান শাখার ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা চালু করেছে ব্যাংকটি।‘মিডল্যান্ড ব্যাংক সালাম’ নামে ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ের নামকরন করা হয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের চেয়ারপারসন নীলুফার জাফরউল্লাহ ভিডিও কনফারেন্সের মাধ্যামে ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গ্রাহকরা ব্যাংকের ডিজিটাল সার্ভিস চ্যানেলসহ ব্যাংকের যে কোনো শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইন্ডো এর শরিয়াহ সুপারভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আবুল কালাম আজাদ, সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম আল-মারুফ এবং এন কে এ মবিন, ব্যবস্থাপনা পরিচালক আহসান-উজ জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম।
নীলুফার জাফর উল্লাহ বলেন, অর্থনীতিতে এখন ইসলামিক ব্যাংকিংয়ের গুরুত্ব অপরিসীম।‘মিডল্যান্ড ব্যাংক সালাম’ এর মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের শরিয়াহ ভিত্তিক অত্যাধুনিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা প্রদান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, গ্রাহকরা ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’ এর মাধ্যমে উন্নত প্রযুক্তিভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান উজ জামান বলেছেন, বাংলাদেশ ব্যাংক কতৃক পরিচালিত শরীয়াহ নীতিমালা সমূহ কঠোরভাবে অনুসরণ করে ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’ পরিচালিত হবে।“আমাদের মূল লক্ষ্য হচ্ছে, গ্রাহকরা যাতে তাদের চাহিদা মোতাবেক ইসলামিক শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং করতে পারেন, তা পূরণ করা।”
বিডি প্রেসরিলিস / ২৩ এপ্রিল ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫