Follow us

ইসলামী ব্যাংক টাওয়ারে মুজিব কর্নার

 

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব কর্নার স্থাপন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান রবিবার মুজিব কর্নারের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, জেকিউএম হাবিবুল্লাহ, তাহের আহমেদ চৌধুরী, সালেহ ইকবাল, সিদ্দিকুর রহমান এবং মোশাররফ হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধান কার্যালয় ছাড়াও ইসলামী ব্যাংক খাগড়াছড়ি, বান্দরবান ও বগুড়া শাখায় মুজিব কর্নার স্থাপন করা করেছে।

অধ্যাপক নাজমুল হাসান বলেন, রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি ছিল আমাদের স্বাধীনতার লক্ষ্য। বঙ্গবন্ধু সেই লক্ষ্যকে সামনে রেখে দেশের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম শুরু করেছিলেন। ইসলামী ব্যাংক এই অর্থনৈতিক মুক্তির লক্ষেই কাজ করছে।

তিনি বলেন, মুজিব কর্নার থেকে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধসহ দেশের ইতিহাস সম্পর্কে জানা যাবে। বঙ্গবন্ধু আমাদের আত্মপরিচয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর উপর গবেষণা ও অধ্যয়নের জন্য সবার প্রতি আহ্বান জানান।

বিডি প্রেসরিলিস /১৬ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫