নিজস্ব প্রতিবেদক :: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম দক্ষিণ জোনের উদ্যোগে মতবিনিময় ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার কক্সবাজারের বেস্ট ওয়েষ্টার্ণ হেরিটেজ হোটেলে এই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ব্যাংকটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানায়, গ্রাহক সমাবেশে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন।ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে কক্সবাজার অঞ্চলের ৭টি শাখার ব্যবস্থাপক ও গ্রাহকরা সমাবেশে উপস্থিত ছিলেন।
মুনিরুল মওলা বক্তব্যে দেশের উন্নয়নে প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ব্যাংকের বিনিয়োগ, রেমিটেন্স, আমদানি, রপ্তানির সফলতার কথা তুলে ধরেন। এসময় তিনি সাধারণ মানুষের ও গ্রাহকদের কল্যাণে নিয়োজিত থাকার জন্য উপস্থিত নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন।
বিডি প্রেসরিলিস /২৩ জানুয়ারি ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫