নিজস্ব প্রতিবেদক :: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ইসলামিক ব্যাংকিং সেবা, ইউসিবি তাকওয়া এর গত ১২ অক্টোবর, আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইউসিবি তাকওয়া এর আনুষ্ঠনিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি। শরিয়া নীতিমালার মধ্যে সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
অন্যান্যদের মধ্যে ইউসিবি’র ভাইস চেয়ারম্যান ও শরিয়া সুপারভাইসরি কমিটির চেয়ারম্যান বজল আহমেদ; ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি; ইউসিবির পরিচালক বশির আহমেদ; ইউসিবি এর ব্যবস্থাপনা পরিচালক ও শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য মোহম্মদ শওকত জামিল; শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য প্রফেসর এ এফ এম আকবর হোসেন, শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য ড কে এম সাইফুল ইসলাম খান; শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য ড মোহাম্মাদ নাসির উদ্দিন (আজহারি); শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য ড মোহাম্মদ মানজুরুর রহমান সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইউসিবি তাকওয়া সর্বাধুনিক, নিরাপদ ও পরিপূর্ন ইসলামিক ব্যাংকিং সেবা প্রদানে সমর্থ হবে।বহুমুখী পণ্য ও সেবার সমন্বয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশের শীর্ষস্থানীয় বেসরকারী বানিজ্যিক ব্যাংক।
বিডি প্রেসরিলিস / ১৪ অক্টোবর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫