Follow us

ইলেকট্রিশিয়ানের পরিবারকে আর্থিক সহায়তা দিল বিজলী ক্যাবলস

 

নিজস্ব প্রতিবেদক :: বৈদ্যুতিক দুর্ঘটনায় নিহত এক নিবন্ধিত ইলেকট্রিশিয়ানের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বৈদ্যুতিক তার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘বিজলী ক্যাবলস’।

বৃহস্পতিবার বরিশাল সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে নিহত ইলেকট্রিশিয়ান ফয়সাল ডাকুয়ার পরিবারের হাতে চেক তুলে দেন কোম্পানির নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির। চেক গ্রহণ করেন নিহতের বাবা আরব আলী ডাকুয়া ও স্ত্রী রোজিনা আক্তার।ফয়সাল ডাকুয়া বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং বিজলী ক্যাবলসের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান ছিলেন। তিনি চলতি বছরের জুলাইয়ে স্থানীয় হলতা বন্দর বাজারে বৈদ্যুতিক দুর্ঘটনায় প্রাণ হারান।

আর্থিক সহায়তার বিষয়ে হাসান নাসির বলেন, “বর্তমানে আমাদের ৩৫ হাজার নিবন্ধিত ইলেকট্রিশিয়ান রয়েছে। তাদের জন্য আমরা প্রশিক্ষণ, ভ্রমণ ও আর্থিক সহায়তা দিয়ে থাকি। এরই অংশ হিসেবে আমরা নিহতের পরিবারের পাশে দাঁড়াতে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছি”।

অনুষ্ঠানে বিজলী ক্যাবলস এর জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ, জেনারেল ম্যানেজার (বিক্রয়) মোস্তাফিজুর রহমান, স্থানীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি বিক্রয় সমিতির প্রেসিডেন্ট ও সেক্রেটারি এবং ইলেকট্রিশিয়ান সমিতির প্রেসিডেন্ট ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ১৪ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫