Follow us

ইভ্যালিতে পাওয়া যাবে রবি’র বিনজ

 

নিজস্ব প্রতিবেদক :: দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম লিমিটেড-এর সাথে যুক্ত হলো দেশের অন্যতম ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি। এর মাধ্যমে রবির অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইস বিনজ কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকেরা।

সম্প্রতি রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যলয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং রবি’র চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় রবি’র চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ বলেন, “সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের ডিজিটাল জীবনধারার চাহিদা মেটাতে বদ্ধ পরিকর রবি। সেই লক্ষ্যেই রবি এনেছে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম বিনজ যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ইভ্যালির সাথে এই চুক্তির ফলে গ্রাহকদের কাছে আরো সহজে বিনজ ডিভাইস পৌঁছে দেয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।”

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল রবি কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মানুষের কেনাকাটার অভ্যাসের সাথে সাথে বিনোদন উপভোগের অন্যতম মাধ্যম টিভি দেখার অভিজ্ঞতাও পালটে গিয়েছে।

এখন মানুষ যেমন অনলাইনে কেনাকাটা করতে চায় তেমনি টিভি দেখার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির স্বাদ নিতে চায়। রবি দর্শকদের সেই সুযোগটি করে দিচ্ছে। আর আমরা ইভ্যালির গ্রাহকদের কাছে বিনজ পৌঁছে দেব। আশা করছি টিভি দেখার ডিজিটালাইজেশনে আমরা উভয়েই অবদান রাখতে পারব।”

উক্ত অনুষ্ঠানে ইভ্যালির নির্বাহী পরিচালক এহসান সরোয়ার চৌধুরী ও আরিফুল্লাহ খান, উর্ধ্বতন ব্যবস্থাপক অমিতাভ চক্রবর্তী এবং রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী; বিনজ এর জেনারেল ম্যানেজার সালাহ উদ্দিন ও এ ম শাখাওয়াত হোসাইন সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিনজ স্মার্ট ডিভাইসে একজন গ্রাহক তার টিভিতে ১৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন। এছাড়া এতে তিন হাজারের বেশি এক্সক্লুসিভ টিভি সিরিজ, চলচ্চিত্র এবং অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট রয়েছে।

বিডি প্রেসরিলিস  /০৯ জানুয়ারি ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫