নিজস্ব প্রতিবেদক :: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার প্রতি আয় বেড়েছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।জানা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১৩ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫১ পয়সা।আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫৪ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ৮৯ পয়সা। ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৯৬ পয়সা।
বিডি প্রেসরিলিস / ১৫ জুলাই ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫