Follow us

ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জেসিয়া

 

নিজস্ব প্রতিবেদক ::  ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন মিস বাংলাদেশ মুকুটধারী মডেল জেসিয়া ইসলাম। প্রতিষ্ঠানটির সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। দেশের বাজারে আসার অপেক্ষায় থাকা ইনফিনিক্স হট ১০ এর ক্যাম্পেইনে দেখা যাবে তাকে।

এরইমধ্যে ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে তার ছবিও প্রকাশ করা হয়েছে। ব্যস্ত সময় কাটানো জনপ্রিয় এই তারকা ক্যাম্পেইনের ফটোশ্যুটের কাজ শেষ করেছেন বলে জানা গেছে।

মডেল জেসিয়া ইসলাম বলেন, ‘বিশ্বখ্যাত এবং জনপ্রিয় ব্র্যান্ড ইনফিনিক্সের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করায় ইনফিনিক্স বাংলাদেশকে অনেক ধন্যবাদ। অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষরের পর ফটোশ্যুটের কাজ করেছি। সেই ছবিগুলো ক্যাম্পেইনে ব্যবহার হবে। এ ছাড়াও ডিসেম্বরে দেশের বাজারে আসতে যাওয়া ইনফিনিক্স হট ১০ ফোনটিতে থাকবে নানা ধরনের চমক। ক্রেতাবান্ধব হবে বলে মনে করছি।’

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের হেড অব মার্কেটিং মনজুরুল কবির সুজন বলেন, ‘ইনফিনিক্সের সঙ্গে বর্তমান সময়ের জনপ্রিয় মডেল জেসিয়া ইসলাম যুক্ত হওয়াতে আমরা দারুণ খুশি। বাংলাদেশে ইনফিনিক্স মোবাইলের জনপ্রিয়তা এবং তারকা হিসেবে তার খ্যাতি যৌথভাবে সবার সামনে নতুনভাবে প্রকাশ পাবে। আমাদের পুরো টিমের পক্ষ থেকে জেসিয়াকে অভিনন্দন।’

উল্লেখ্য, জেসিয়া ইসলাম সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ ২০১৭-এর মুকুটধারী। ২০১৭ সালের ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন তিনি। ১৯৯৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।

বিডি প্রেসরিলিস /২৪ নভেম্বর ২০২০ /এমএম    


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫