Follow us

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

 

নিজস্ব প্রতিবেদক :: আরও একটি তহবিল ব্যবস্থাপনা কোম্পানির যাত্রা শুরু হল।ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড নামের এই প্রতিষ্ঠানটি শুক্রবার থেকে দেশে তাদের কার্যক্রম শুরু করেছে।শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের সাবসিডিয়ারি এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন তরুন শিল্পোদ্যোক্তা বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা-মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ভাইস-চেয়ারম্যান এবং ইউসিবি’র নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী।অন্যদের মধ্যে বিশিষ্ট ব্যাংকার ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আরিফ কাদরী, প্রধান নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ রাশেদুল হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকার এবং পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড দেশে পেশাদারিত্বমূলক আর্থিক ব্যবস্থাপনা সেবার ক্ষেত্রে শূণ্যতা পূরনে গুরুত্বপূর্ন অবদান রাখবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন প্রধান অতিথি আনিসুজ্জামান চৌধুরী।

বিডি প্রেসরিলিস /০৭ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫