নিজস্ব প্রতিবেদক :: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইউনিক্লো সোশ্যাল বিজিনেস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। যার অধীনে ইউনিক্লো সোশ্যাল বিজিনেস বাংলাদেশ লিমিটেড-এর কর্মীগণ লাইফ কভারেজ এবং চিকিৎসা সুবিধা (আইপিডি, ওপিডি এবং প্রসূতি) উপভোগ করবেন। সমস্ত কর্মী এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের অন্যান্য সদস্যরা এই চুক্তির আওতায় আসবে।
এমএম মনিরুল আলম, মুখ্য নির্বাহী কর্মকর্তা, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স এবং ইউনিক্লো সোশ্যাল বিজিনেস বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
গার্ডিয়ান লাইফ-এর পক্ষ থেকে মাহমুদ আফসার ইবনে হোসেন, এসভিপি এবং হেড অফ কর্পোরেট সেলস; মাহবুব মোর্শেদ নাঈম, সিনিয়র অফিসার এবং মির্জা রাশেদ নেওয়াজ, অফিসার, কর্পোরেট সেলস এবং ইউনিক্লো সোস্যাল বিজিনেস বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে মোহাম্মদ কাওসার কামরুল হাসান, ম্যানেজার, অ্যাকাউন্টস, ফিনান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন; শামীম রেজা শুভ, সহকারী ব্যবস্থাপক, এইচআর এবং শাফাত রহমান,সিনিয়র এক্সিকিউটিব এইচআর এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস /০৭ মার্চ ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫