Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোলতলী বাজারের পাশে করোনাভাইরাসের (কোভিড-১৯) রোগীদের জন্য ইউনাইটেড হাসপাতালের একটি বর্ধিত অংশ ২৫ শয্যাবিশিষ্ট আইসোলেশন ইউনিট আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বয়ংসম্পূর্ণ ও যথাযথ মানসম্মত যন্ত্রাদি এবং স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালনা করার জন্য এটি স্থাপন করে ইউনাইটেড গ্রুপ।

স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ইউনাইটেড হাসপাতালের সিইও মোহাম্মদ ফাইজুরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কোভিড-১৯ রোগীদের জন্য আইসোলেশন ইউনিটের বেসরকারি পর্যায়ের এটিই প্রথম উদ্যোগ। ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, ফ্লেবোটমিস্ট ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও সুযোগ-সুবিধা সংবলিত এই আইসোলেশন ইউনিটটি বেসরকারি পর্যায়ে সরকারের বিভিন্ন উদ্যোগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার একটি অনন্য প্রচেষ্টা।

বিডি প্রেসরিলিস /১৬ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫