Follow us

ই-কমার্সে ১০-১০ শপিং ফেস্টিভ্যাল শুরু হচ্ছে বৃহস্পতিবার

 

নিজস্ব প্রতিবেদক :: দেশিয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ছাড়-অফারে অনলাইনে কেনাকাটার উৎসব করতে যাচ্ছে। দ্বিতীয়বারের মতো এই ‘১০-১০ অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যাল’ আয়োজনটি করতে যাচ্ছে তারা।সোমবার রাজধানীর কারওয়ান বাজারের বেসিস মিলনায়তনে শপিং ফেস্টিভ্যাল নিয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

সংবাদ সম্মেলনের শুরুতে আয়োজনের বিস্তারিত জানান ক্যাম্পেইনের আহ্বায়ক আজকের ডিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাসরুর।তিনি জানান, এবারের ১০-১০ অনলাইন শপিং ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আগামী ১০ অক্টোবর থেকে। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আগের বছর এটি ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।

এবারও অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে। এছাড়াও অনেকেই ক্যাম্পেইন চলার সময় ফ্রি ডেলিভারি দেবে বলে সংবাদ সম্মেলনে জানান।এবারের শপিং ফেস্টিভ্যালের পার্টনার হিসেবে থাকছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশে মূল্য পরিশোধে ১০ থেকে ১৫ শাতংশ ক্যাশব্যাক এবং মাস্টারকার্ডে ১০ শতাংশ ছাড় পাবেন।

এবারের আয়োজনে অংশ নিচ্ছে ২০টি ই-কমার্স প্রতিষ্ঠান। এগুলো হলো-পিকাবু ডটকম, বাগডুম ডটকম, রকমারি, দ্য মল বিডি, প্রিয়শপ, ডেইলিগ্রাম, আজকের ডিল, সাজগোজ, লেইসফিতা, সেবা ডটএক্সওয়াইজেড, রমনি, স্টেলাইন, দিনরাত্রি, ডায়বেটিস স্টোর, এক্সট্রা, ট্রাক লাগবে, গোজায়ান, হ্যান্ডিমামা, স্টাইজেন গিফট অংশ নিচ্ছে।

বিডি প্রেসরিলিস / ০৭ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫