নিজস্ব প্রতিবেদক :: নির্মিত হলো নতুন মিউজিক্যাল ফিল্ম, নাম ‘নিঠুর বন্ধুরে’। যার মাধ্যমে প্রথমবার প্রযোজনা থেকে মডেল হয়েছেন এ, জেড, এম, জাহাঙ্গীর কবির। শুধু তাই নয়, গানের মডেলও তিনি। তার সঙ্গে স্ক্রিনে দেখা যাবে চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে।
ঢাকার কয়েকটি লোকেশনে টানা তিনদিন শুটিংয়ের পর গেল রবিবার শেষ হয়েছে ‘নিঠুর বন্ধুরে’ শিরোনামের এই মিউজিক্যাল ফিল্মের কাজ। একজন মেয়েকে ঘিরে একটি ছেলের অন্ধ প্রেমের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘নিঠুর বন্ধুরে’।
এ প্রসঙ্গে জাহাঙ্গীর কবির বলেন, কাজটির মধ্যে একটি ছেলের নিখাদ ভালোবাসা ফুটে উঠবে। যার সবকিছু জুড়েই থাকে একটি মেয়ে। যে একাধিকবার ছেলেটির জীবনে আসা যাওয়া করে। তিনি বলেন, পুরোপুরি গল্প নির্ভর একটি কাজ। স্ক্রিনে দেখার পর দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।
‘নিঠুর বন্ধুরে’র মাধ্যমে প্রথমবার গানের মডেল হয়েছেন নিঝুম রুবিনা। মেঘকন্যা ছবির এই নায়িকা বললেন, কাজ করে ফিল্মি স্বাদ পেয়েছি। অনেক বড় আয়োজনে নির্মাণ করা হয়েছে ‘নিঠুর বন্ধুরে’। আমার বিশ্বাস কাজটি সবার কাছে উপভোগ্যের হবে। গানের কথা লিখেছেন কাজী শাহীন, সুর করেছেন রবিন ইসলাম। এ গানে জাহাঙ্গীর-নিঝুম রুবিনা ছাড়াও আছেন সাদমান সামির।
‘নিঠুর বন্ধুরে’ নির্মিত হয়েছে ভিউজুয়ালাইজার ওয়ার্কশপের ব্যানারে। প্রতিষ্ঠানটি জানায়, গল্পকে কেন্দ্র করেই এ গান। আয়োজন ফিল্মি, তাই একে বলা হচ্ছে মিউজিক্যাল ফিল্ম। চলতি মাসেই গানটি ইউটিউবে প্রকাশ করা হবে।
বিডি প্রেসরিলিস / ১০ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫