Follow us

আন্তর্জাতিক গ্যারান্টেড বন্ড ইস্যু করলো প্রাণ এগ্রো

 

নিজস্ব প্রতিবেদক ::  দেশের অন্যতম কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত কোম্পানি প্রাণ এগ্রো লিমিটেড ২১০ কোটি টাকার (২৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ) অরূপান্তরযোগ্য ও রিডেমবল বন্ড এর লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে। এটির শতভাগ ক্রেডিট গ্যারান্টি হিসেবে রয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্যারান্টকো এবং চলতি মাসের ১৯ তারিখে এ বন্ডে পুরো বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ।সাত বছর মেয়াদী এ কুপন বন্ড বাংলাদেশে এই ধরনের প্রথম বন্ড এবং এটি কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানির অবকাঠামো নির্মাণের অর্থায়নের ক্ষেত্রে বিনিয়োগ করা হবে।

এ বন্ড ইস্যুর মাধ্যমে বাংলাদেশের আর্থিক খাতে বেশ কয়েকটি অর্জন সাধিত হয়েছে। এটিই এ ধরনের প্রথম ব্লেন্ডেড ফাইন্যান্স স্ট্রাকচারড বন্ড এবং আন্তজার্তিক গ্যারান্টেড প্রথম বাংলাদেশি বন্ড। এ বন্ডে বিনিয়োগ করেছে একটি আন্তজার্তিক বীমা কোম্পানি এবং প্রাইভেট প্লেসমেন্টের আ্ওতায় প্রথম ডিজিটাইড বন্ড।
বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপে ১ লাখ তালিকাভুক্ত চুক্তিভিত্তিক কৃষক রয়েছে এবং এ গ্রুপের অধীনে ১ লাখ দশ হাজার লোক কাজ করছে। এ বন্ডের অর্থ কৃষির সাপ্লাই চেইন এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রাণ এগ্রো লিমিটেডের কর্মকাণ্ড সম্প্রসারণে ব্যবহার করা হবে।

এ বন্ডের একমাত্র বিনিয়োগকারী বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্সুরেন্স কোম্পানি মেটলাইফ বাংলাদেশ। এই প্রথম বাংলাদেশে কোনো বীমা কোম্পানি কর্পোরেট বন্ডে শতভাগ সাবস্ক্রাইব করেছে। এর মাধ্যমে বাংলাদেশে মেটলাইফের বিনিয়োগের ক্ষেত্রসমূহে আরো বৈচিত্র্য আসবে।

এ বন্ডের জামানতকারী হিসেবে রয়েছে প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি) এর অঙ্গ প্রতিষ্ঠান গ্যারান্টকো। যার অর্থায়নে রয়েছে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন, নেদারল্যান্ডস ও ফ্রান্সের সরকার। গ্যারান্টকোর ফিচ রেটিং এএ- এবং মুডি রেটিং এ১। গ্যারান্টকোর কারণে এ বন্ডের রেটিং হয়েছে এ প্লাস।এ বন্ডের বন্ড ট্রাস্টি ও সিকিউরিটি এজেন্ট হিসেবে রয়েছে গ্রীন ডেল্টা কোম্পানি লিমিটেড এবং প্রাণ এগ্রোর আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করেছে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড।

বিডি প্রেসরিলিস / ০১ জুন ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫