নিজস্ব প্রতিবেদক :: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ- এর মহাব্যবস্থাপক রিফাত হাসান এবং ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন সম্প্রতি ঢাকায় একটি উদ্যোক্তা সহায়তা তহবিল (ইএসএফ) সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ও বিনিময় করেন।
সরকার কর্তৃক গঠিত এই ইএসএফ-এর মূল লক্ষ্য খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। চুক্তির ফলে ইবিএল গ্রাহকরা এই জাতীয় প্রকল্পে ঋণের জন্য আবেদন করতে পারবেন।
আইসিবির উপ-মহাব্যবস্থাপক শুক্লা দাস এবং আল আমিন তালুকদার; ইবিএলর ইন্টারন্যাশনাল বিজনেস ও অফসোর ব্যাংকিং প্রধান ওবায়দুল ইসলাম, ইনবাউন্ড বিজনেস ও চীন ডেস্কের প্রধান ইফতিখার ইমামসহ অন্যরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ২৬ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫