নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) ঢাকা শাখাকে কোভিড-১৯ টেস্টিং কিট সরবরাহ করেছে এলজি ইলেট্রোনিক্স। ২২ অক্টোবর এই কিট সরবরাহ করা হয়।কোভিড -১৯ এর সঠিক ফলাফল নির্ণয় করার জন্য এবং দেশের করোনা পরিস্থিতি উন্নয়নের জন্য এলজি বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
আইসিডিডিআর,বি’কে বিনামূল্যে কিট সরবরাহের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন, কর্পোরেট ব্র্যান্ডিংয়ের প্রধান হাসান মাহমুদুল, আই সি ডি ডি আর, বি-এর ভাইরোলজি ল্যাব বিভাগের প্রধান এবং সিনিয়র সাইন্টিস্ট, ড. মো. মোস্তাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।অনুষ্ঠানে ডি কে সন জানান, এলজি বাংলাদেশের লক্ষ্য, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা।
উল্লেখ্য, বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে, এলজি বাংলাদেশ সমাজের অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দুইটি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছে। এরমধ্যে নারায়ণগঞ্জে ১৭৪ টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হয়। এছাড়াও পঞ্চগড়ে ১৩৫টি পরিবারের মাঝে গবাদিপশু বিতরণের মাধ্যমে করোনায় প্রভাবিত বেশ কিছু মানুষকে এলজির পক্ষ থেকে সহায়তা করা হয়েছে।
বিডি প্রেসরিলিস /২৩ অক্টোবর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫