Follow us

আইসিডিডিআর’বিকে এয়ার কুলার দিলো ওয়ালটন

 

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাস মোকাবিলায় ব্যাপক কার্যক্রম চালাচ্ছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, প্রযুক্তিপণ্য ও হোম অ্যাপ্লায়েন্সেস ব্র্যান্ড ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশকে (আইসিডিডিআর’বি) ৮টি এয়ার কুলার দিয়েছে ওয়ালটন। ডায়রিয়াজনিত কারণে আইসিডিডিআর’বিতে ভর্তি হওয়া যেসব রোগীর করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পায়, তাদের জন্য তৈরি বিশেষ তাঁবুতে ব্যবহৃত হবে এসব এয়ার কুলার।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর মহাখালীতে অবস্থিত আইসিডিডিআর’বি কার্যালয়ে এয়ার কুলারগুলো হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইসিডিডিআর’বির প্রধান চিকিৎসক ডা. আজহারুল ইসলাম খান, ম্যানেজার ক্যাপ্টেন (অব.) মো. তরিকুল আজম, সাপ্লাই চেইন অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট সাপোর্ট সার্ভিসেসের পরিচালক মোহাম্মদ নওশাদ চৌধুরী এবং ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল ইমরান।

আইসিডিডিআর’বি সূত্রে জানা গেছে, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের অন্যতম লক্ষণ ডায়রিয়া। হাসপাতালটিতে যেসব রোগী ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে ভর্তি হন, তাদের মধ্যে কেউ করোনাভাইরাস সংক্রমিত সন্দেহ হলে বিশেষভাবে নির্মিত তাঁবুতে আলাদা রাখা হয়। এরপর তারা কোভিড-১৯ পজিটিভ কিনা, তা পরীক্ষা করে দেখা হয়। করোনা আক্রান্ত রোগীদের জন্য তৈরি ওই তাঁবুগুলোতে ব্যবহারের জন্য এয়ার কুলারগুলো দিয়েছে ওয়ালটন।

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় এরইমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩ কোটি টাকা দিয়েছে ওয়ালটন। এছাড়া, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, আইন-শৃঙ্খলা বাহিনী, সংবাদকর্মীদের ৬৫ হাজার ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট) দিচ্ছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশে ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি সেফটি গগলস ও ফেস প্রোটেকটিভ মাস্ক। খুব শিগগিরই তৈরি হচ্ছে অ‌্যান্টি-ফগ প্রযুক্তির গগলস। পাশাপাশি ভেন্টিলেটর, পিএপিআর (পাওয়ার এয়ার পিউরিফায়ার রেসপিরেটর), ইউভি ডিসইনফেকট্যান্ট, রেসপিরেটরি মাস্ক ইত্যাদি চিকিৎসা সরঞ্জাম তৈরিতে কাজ করছে ওয়ালটন।এর আগে খেতে না পাওয়া মানুষদের খাবার সরবরাহে বিদ্যানন্দ ফাউন্ডেশনে ১০ লাখ টাকা দিয়েছে ওয়ালটন। এছাড়া, প্রায় ২০ হাজার পয়েন্টের মাধ্যমে দেশের সর্বত্র সচেতনতা, সেনিটাইজেশন কার্যক্রম এবং দরিদ্রদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ চলছে।

বিডি প্রেসরিলিস /১৫ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫