Follow us

অপো ফোন কিনে মোটরবাইক, টিভি জেতার সুযোগ

 

নিজস্ব প্রতিবেদক :: মহামারির এই কঠিন সময়ে আসন্ন ঈদকে আরো রঙিন করে তুলতে দুর্দান্ত কিছু অফার নিয়ে এসেছে শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। এসব অফারের মধ্যে রয়েছে আকর্ষণীয় পুরস্কার, ডাটা বান্ডেল অফার এবং বিভিন্ন মডেলের স্মার্টফোনে মূল্যছাড়। সোমবার (১২ জুলাই) অফারটি শুরু হয়ে চলবে ঈদের দিন ২১ জুলাই, ২০২১ পর্যন্ত।বাংলাদেশের মানুষের জন্য ঈদ অন্যরকম বিশেষ কিছু। সবাইকে নিয়ে আগামী ঈদুল আযহা যাতে আনন্দের হয় তার জন্যই ঈদ ধামাকা অফার নিয়ে এসেছে অপো।

অফারের অধীনে অপোর বিভিন্ন মডেলের হ্যান্ডসেট কিনলে গ্রাহকরা লটারিতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। ভাগ্যবান হলে লটারিতে মোটরবাইক, টিভি, অপো ওয়াচ, এনকো ডব্লিউ ১১ ইয়ারফোন জেতার সুযোগ রয়েছে। এছাড়া ক্যাশব্যাক ও ডাটা বান্ডেল পাবারও সুযোগ রয়েছে। অফারের মধ্যে আরো রয়েছে অপো এফ১৯ প্রো কিনলে মূল্যছাড় ও রেনো ৫ এর সাথে ফ্রি ব্লুটুথ স্পিকার। যারা এফ১৯ প্রো কিনবেন তারা নিয়মিত মূল্য ২৮,৯৯০ টাকার পরিবর্তে ২৬,৯৯০ টাকায় কিনতে পারবেন।

এখানেই শেষ নয়; অপো এ১৫, এ১৫এস, এ৫৩, রেনো ৫ ও এফ১৯ সিরিজের ফোনগুলো কিনলে লটারিতে অংশগ্রহণ করে ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডাটা বান্ডেল অফার পেতে পারেন।এছাড়া, রবি ও এয়ারটেল গ্রাহকরা এ১৫, এ১৫এস, এ৫৩ অথবা এফ১৭ কিনলে ১০ জিবি এবং এফ১৭ প্রো, এফ১৯, এফ১৯ প্রো এবং রেনো ৫ কিনলে ১২ জিবি ডাটা প্যাক পাবেন। আর বাংলালিংক গ্রাহকরা এ১৫, এ১৫এস, এ৫৩, এফ১৭, এফ১৭ প্রো, এফ১৯, এফ১৯ প্রো এবং রেনো ৫ ফোন কিনলে পাবেন ১২ জিবি ডাটা প্যাক।মহামারির এই সময়ে আপনি চাইলে অপো সেন্টারে ভিজিট না করে অনলাইনেও যেকোনো কেনাকাটা করে নিতে পারেন ।

বিডি প্রেসরিলিস / ১৩ জুলাই ২০২১ /এমএম 

 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫