Follow us

অনলাইনে সরকারি চালান গ্রহণ করবে স্ট্যান্ডার্ড ব্যাংক

 

নিজস্ব প্রতিবেদক :: স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের স্বয়ংক্রিয় চালান পদ্ধতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে ট্রেজারি চালান এর অর্থ জমা নেয়ার কার্যক্রম উদ্বোধন করা হল। প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ।

বৃহস্পতিবার ব্যাংকের প্রিন্সিপাল শাখায় ট্রেজারি চালানের অর্থ জমা নেয়ার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক থেকে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয় ও শাখার বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ বলেন “স্ট্যান্ডার্ড ব্যাংক সূদীর্ঘ ২১ বছর যাবত গ্রাহকের চাহিদানুযায়ী নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে নিরলস ভাবে আধুনিক ও উন্নততর ব্যাংকিং সেবা প্রদান করে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে।

উল্লেখ্য যে, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকারি সফটওয়ারের মাধ্যমে তফসিলি ব্যাংকে সরকারি টাকা গ্রহণের একটি মহাপ্রয়াস হল স্বয়ংক্রিয় চালান পদ্ধতি, যার মাধ্যমে সরকারের কোষাগারে অর্থ যথাসময়ে জমা হবে এবং সরকারের বাজেট প্রণয়নে সহায়ক হবে।

বিডি প্রেসরিলিস / ১৫ জুলাই ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫